বাংলাদেশ সঠিক পথেই আছে : লিটন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫

বাংলাদেশ সঠিক পথেই আছে : লিটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ |
বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু ভালো পীচ পেলে অনেকটা তালগোল পাকিয়ে ফেলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্যাটিংবান্ধব উইকেটে পাকিস্তানের ব্যাটসম্যানরা যেখানে দাপট দেখালো, সেখানে হুড়মুড় করে ভেঙে পড়লো স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। পাকিস্তনের ১৭৮ রানের জবাবে বাংলাদেশ ১০৪ রানেই অলআউট। বাংলাদেশ টি২০ দলের অদিনায়ক লিটন কুমার দাস অবশ্য এই ব্যর্থতায় চিন্তার বড় কিছু দেখছেন না। তার মতে বাংলাদেশ দল সঠিক পথেই আছে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের পর তৃতীয় টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ পেয়েও ব্যর্থ বাংলাদেশ। প্রত্যাশার সঙ্গে মাঠের ব্যাটিং পারফরম্যান্সের অমিলে সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। সিরিজ জেতা অধিনায়ক লিটন ৭৪ রানে হেরে স্বীকারও করেছেন, তারা ভালো ব্যাটিং করতে পারেননি। এক

প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ভালো উইকেটে ভালো খেলতে পারিনি, এটা চিন্তার না। আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমরা কাছে মনে হয়েছে আমরা যে সিরিজগুলো জিতেছি, দেখবেন প্রত্যেকটা ম্যাচে টপ অর্ডার রান করেছে। আমরা সবসময় আমাদের টপ অর্ডার নিয়ে চিন্তা করি। শেষ ম্যাচটা ছাড়া এই সিরিজে আমাদের টপ অর্ডাররা রান করেছে। এটাই ক্রিকেট, আপনি এখানে সবসময় নির্ভর করে থাকতে পারবেন না। যার যেদিন সুযোগ আসবে, ওটা লুফে নিতে হবে। আজকের উইকেট খুবই ভালো ছিল। আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ব্যর্থ হয়েছি।’ উইকেট নিয়ে লিটন আরও বলেছেন, ‘প্রথম দুই ম্যাচের উইকেট, জিনিসটা দেখেন, আমরা সেন্ট ভিনসেন্টে খেলেছি। ১৩০ রান ছিল। আপনি যখন প্রতিদিন নিয়মিত ১৮০–১৯০

রানের উইকেটে খেলবেন। একদিন ব্যর্থ হবেন, পরের দুইটা ভালো করবেন।’ ভারত না আসায় বাংলাদেশের সামনে লম্বা ছুটি। যদিও বিসিবি অন্য দেশের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। সেটি না হলে নিজেদের মতো করেই প্রস্তুতি নিতে হবে এশিয়া কাপের জন্য। এই সিরিজের পারফরম্যান্স এশিয়া কাপ প্রস্তুতিতে কতটা ভূমিকা রাখবে এমন প্রশ্নে লিটন বলেছেন, ‘এই সিরিজ আমাদের খারাপ যায়নি। আমাদের যে উইকেট দেওয়া হয়েছে, আমাদের নিয়ন্ত্রণে না। আমাদের নিয়ন্ত্রণে আমাদের ক্রিকেট। আমরা চেষ্টা করেছি আমাদের সেরা ক্রিকেট খেলার। আমার কাছে মনে হয়েছে আমরা ভােেলা ক্রিকেট খেলেছি। আজকের ব্যটিং আমরা ভালো করিনি। আমরা পুরো সিরিজ বোলিং করেছি। আজকে কিছুটা খারাপ হয়েছে। তবে এটা হয়েই থাকে কোনও

ম্যাচে। কিছু কিছু সময় আপনার উন্নতি করলেও আপনার আরও উন্নতির জায়গা থাকবে। আমরাও জানি আমাদের কোথায় দুর্বলতা আছে। আমি মনে করি এই মুহূর্তে আমরা সঠিক পথেই আছি।’ সিরিজ জেতায় দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন আনে বাংলাদেশ। শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব,মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। তাদের জায়গায় ম্যাচ খেলেছেন নাসুম আহমেদ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মিরাজ ও তানজিদ। এত পরিবর্তনের ম্যাচে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করতে হয়েছে বাংলাদেশকে। হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করলেও এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন লিটন, ‘আমরা ভেবেছিলাম প্রথম দুই ম্যাচে যারা খেলেনি, তাদেরকে সুযোগ দিবো। সিরিজ হিসেবে যদি বলি, তাহলে এটা আমাদের জন্য

ইতিবাচক একটা সিরিজ। আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু