‘বাংলাদেশ সংস্কারে এগোলেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ কাটেনি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫
     ১০:৫৭ অপরাহ্ণ

‘বাংলাদেশ সংস্কারে এগোলেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ কাটেনি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ১০:৫৭ 168 ভিউ
গত বছরের জুলাই আন্দোলনের পর সেনাসহায়তায় বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকার দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপে অগ্রগতি দেখালেও এখনো রাজনৈতিক উত্তেজনা এবং ধর্মীয় স্বাধীনতা ঘিরে উদ্বেগ কাটেনি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক কমিশন (ইউএসসিআইআরএফ)। গত ২১ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের মধ্যদিয়ে একটি নতুন রাজনৈতিক ধারার জন্ম হয় এবং সে সময় গঠিত হয় বর্তমান অন্তর্বর্তী সরকার। ২০২৪ সালের আগস্টে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর সমর্থনে সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরপর তার নেতৃত্বে প্রস্তাবিত হয় একাধিক সংবিধান সংশোধনী, প্রশাসনিক সংস্কার ও আইনি পরিবর্তন। তবে এ পরিবর্তনের মধ্যেও ধর্মীয় সম্প্রদায়গুলোর

মধ্যে বিভাজন ও উত্তেজনা এখনো স্পষ্ট। চলতি বছরের মে মাসে ইউএসসিআইআরএফ একটি প্রতিনিধিদল পাঠিয়ে ঢাকায় সরকারের বিভিন্ন স্তরের প্রতিনিধি এবং নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করে। পর্যবেক্ষণে দেখা যায়, ইউনূস সরকার ধর্মীয় স্বাধীনতার অঙ্গীকার করলেও বিভিন্ন গোষ্ঠীর মানুষ নিজেদের বিশ্বাস প্রকাশে নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিবেদনে বলা হয়, যদিও বাংলাদেশ সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, তথাপি দণ্ডবিধির ১৯৫এ ধারা ও ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনের কিছু অংশ এখনো এমন আইনি কাঠামো বহাল রেখেছে, যেগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলার সুযোগ তৈরি করে। এসব ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ইউএসসিআইআরএফের মতে, চলমান সংবিধান সংস্কার প্রক্রিয়া ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সংবিধানের

প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি পরিবর্তন করে ‘বহুত্ববাদ’ অন্তর্ভুক্তির প্রস্তাব করেছে সংশ্লিষ্ট কমিশন। তবে বিএনপি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রস্তাবনায় ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাক্যটি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘বহুসংস্কৃতিবাদ’ শব্দ ব্যবহারের প্রস্তাব দিয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের অভিযোগ, এ সংস্কার প্রক্রিয়ায় তারা অন্তর্ভুক্ত নন এবং রাজনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব অত্যন্ত সীমিত। নারী সংস্কার কমিশন থেকে নারীর অধিকার ও বৈষম্য-দূরীকরণে ৪৩৩টি সুপারিশ করা হয়েছে। কিন্তু হেফাজতে ইসলাম এসব প্রস্তাবকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে। ধর্মীয় পারিবারিক আইনের পাশাপাশি একটি সিভিল কোড প্রবর্তনের প্রস্তাব ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। মে মাসে হেফাজতে ইসলাম প্রায় ২০ হাজার সমর্থক

নিয়ে ঢাকায় সমাবেশ করে নারী সংস্কার কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনঃস্থাপন এবং তাদের নেতাদের বিরুদ্ধে মামলার প্রত্যাহারের দাবি তোলে। প্রতিবেদনটিতে আরও জানানো হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্ষণশীল ধর্মীয় মতাদর্শের প্রভাব আগের তুলনায় স্পষ্টভাবে বেড়েছে—এমন অভিযোগ করেছেন কিছু নারী শিক্ষার্থী। কমিশনের মতে, সরকার ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হওয়া হামলার নিন্দা জানালেও জবাবদিহি নিশ্চিতে ব্যর্থ হচ্ছে। এর পেছনে আংশিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দুর্বলতাকেই দায়ী করা হয়েছে। আদিবাসী, হিন্দু, আহমদিয়া ও সুফি সম্প্রদায়ের মানুষ এখনো বৈষম্যের শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ধর্মীয় উসকানিমূলক সহিংসতার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করে দিয়েছে ইউএসসিআইআরএফ। তবে সরকার এখনো পর্যন্ত এ ধরনের সহিংসতা মোকাবিলায় কোনো

সুসংগঠিত কৌশল উপস্থাপন করতে পারেনি। এছাড়া বলা হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। দুই দলই কখনো কখনো ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আওয়ামী লীগ তুলনামূলকভাবে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি গড়ে তুললেও, শেখ হাসিনার শাসনামলে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। অন্যদিকে, বিএনপিকে ধার্মিক রক্ষণশীলতা ও ইসলামপন্থিদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে। শেখ হাসিনার আমলে নিষিদ্ধ জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। বাংলাদেশের সব ধর্মীয় গোষ্ঠীর ভয়ভীতিমুক্ত পরিবেশে নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা একান্ত জরুরি বলে মত দিয়েছে কমিশন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা