বাংলাদেশ ও শ্রীলংকায় বন্দর সুবিধা পেতে চায় ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ ও শ্রীলংকায় বন্দর সুবিধা পেতে চায় ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ |
বাংলাদেশ ও শ্রীলংকায় দুটি অতিরিক্ত বন্দর তৈরি করে সামুদ্রিক শক্তিকে আরও শক্তিশালী করতে চাইছে ভারত বলে জানিয়েছেন দেশটির বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বুধবার নতুন এনডিএ সরকারের প্রথম ১০০ দিনে নিজ মন্ত্রণালয়ের কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে এ কথা জানান সোনোয়াল। তিনি আরও জানান, তার মন্ত্রণালয়ের অধীনে ভারতীয় একটি সংস্থা শিগগিরই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম মোংলা বন্দরের উন্নয়ন করবে। খবর মিন্টের। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের চাবাহার এবং মিয়ানমারের সিতওয়েতে ইতিমধ্যে বন্দর সুবিধা তৈরি করেছে ভারত। সামুদ্রিক বিশ্বে নিজেদের উপস্থিতিকে আরও জোরদার করবে দেশটি। সোনোয়াল বলেন, ‘আমরা মেরিটাইম সেক্টরে বৈশ্বিক নেতা হতে চাই।’ তিনি আরও বলেন, বিগত ১০০ দিনে তার

সরকার মহারাষ্ট্রের ভাধাবনে ৭৬ হাজার ২২০ কোটি রুপির একটি বিশাল বন্দর নির্মাণের অনুমোদন দিয়েছে। এটি ভারতের বন্দর অবকাঠামোকে আরও প্রসারিত করবে এবং অন্তত ১২ লাখ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আশা করা হচ্ছে, ২০২৯ সালের মধ্যে এই বন্দরের প্রথম ধাপ চালু করা সম্ভব হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গালাথিয়া উপসাগরেও আরেকটি মেগা বন্দর প্রস্তাব করা হয়েছে বলে উল্লেখ করেছেন সোনোয়াল। ৪৪ হাজার কোটি রুপির এ প্রকল্পটি সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারত্বের মাধ্যমে তৈরি করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে : আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ! স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে মরিয়া বিএনপি-জামায়াত! বিএনপির মিথ্যাচারে দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব তারেক সিন্ডিকেটে বোবাকান্না, প্রাণহানির শঙ্কায় দেশ ছাড়লেন ব্যবসায়ী বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা