বাংলাদেশ এ্যামেচার ওপেন-২০২৫ অনুষ্ঠিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ এ্যামেচার ওপেন-২০২৫ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ |
‘বাংলাদেশ এ্যামেচার ওপেন-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান আজ সাভার সেনানিবাসস্থ সাভার গলফ ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান তার বক্তব্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। টুর্নামেন্টে বাংলাদেশসহ ৭টি দেশের মোট ১০২ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে পুরুষ এককে বাংলাদেশের সৈনিক মো. সাহাব উদ্দিন চ্যাম্পিয়ন এবং পাকিস্তানের নোমান ইলিয়াস রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। পুরুষ দলগত ইভেন্টে মালয়েশিয়ার

হারিজ হেজরি ও ফারিজ আজিহান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের মেহেদী হাসান ও মুন্না মিয়া রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। মহিলা এককে পাকিস্তানের আনিয়া ফারুক সাঈদ চ্যাম্পিয়ন এবং একই দেশের পারখা ইজাজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। মহিলা দলগত ইভেন্টে পাকিস্তানের পারখা ইজাজ ও আনিয়া ফারুক সাঈদ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ ‘এ’ দলের নাসিমা আক্তার ও সোনিয়া আক্তার রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, স্পন্সরগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু