বাংলাদেশে ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫

বাংলাদেশে ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ |
বাংলাদেশে সফরের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটিতে সফরের ক্ষেত্রে মার্কিনিদের পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে। ৭ মার্চ শনিবার মধ্যরাতে এ সতর্কতা জারি করা হয়। পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো কর্তৃক জারি করা লেভেল-৩ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, সন্ত্রাসীরা সামান্য বা কোনো সতর্কতা ছাড়াই পরিবহনকেন্দ্র, বাজার, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, পর্যটনকেন্দ্র, স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা করতে পারে। এর আগে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের উপর এই সতর্কতা জারি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস