ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন
নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি
ব্রাজিলকে হারাল ফ্রান্স
বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা
বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম
বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা?
ফাইনালে জিতেও শিরোপা হাতছাড়া, ফিরে পেতে ক্রীড়া আদালতে আপিল সেনেগালের
বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার
আজ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের ওপর বাংলাদেশে থাকা সম্প্রচার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে স্বপন বলেন, ‘আইপিএল সম্প্রচারের জন্য আমাদের কাছে কেউ আবেদন করেনি। আমরা রাজনীতির সঙ্গে খেলাধুলাকে মেলাতে চাই না। আমরা এটিকে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখব এবং যদি কোনো চ্যানেল আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করে, তবে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব।’
তিনি আরও জানান যে, বাংলাদেশে ক্যাবল অপারেটরদের মাধ্যমে ভারতীয় সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে এই টুর্নামেন্ট দেখানোর ওপর কোনো বাধা নেই।
তিনি বলেন, ‘আমরা কাউকে এটি সম্প্রচারে বাধা দেব না। স্টার স্পোর্টস চাইলে
এটি দেখাতে পারে। আমাদের কোনো চ্যানেল যদি এটি সম্প্রচার করতে চায়, আমরা তা ইতিবাচকভাবে নেব, তবে আমরা কাউকে বাধ্য করব না।’ এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি, যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, তখন আইসিটি মন্ত্রণালয় একটি চিঠি জারি করে দেশের সব টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনকে এই টুর্নামেন্ট সম্প্রচার না করার নির্দেশ দিয়েছিল। চিঠিতে বলা হয়েছিল, ‘এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।’ বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ‘জনস্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল। নিলামে ৯.২০ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজুর রহমানকে
দলে নিয়েছিল এবং বাদ পড়ার আগে তিনিই ছিলেন এ বছর আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। মোস্তাফিজুর রহমানকে নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক পরবর্তীতে আরও বড় আকার ধারণ করে। নিরাপত্তা উদ্বেগের কারণে টাইগাররা ভারত ভ্রমণে অস্বীকৃতি জানালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। তবে সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম এই স্থগিতাদেশ প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন। ক্রিকবাজকে তিনি বলেন, ‘খেলাধুলাকে রাজনীতিকরণ করা উচিত নয়। কেন এটি (বাংলাদেশে আইপিএল সম্প্রচার) বন্ধ করা হয়েছিল আমাদের তা জানতে হবে এবং পরে আমরা সিদ্ধান্ত নিতে পারি।’ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) মধ্যকার লড়াইয়ের মধ্য দিয়ে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল শুরু
হবে। গত বছর আরসিবির ট্রফি প্যারেডের সময় এই ভেন্যুতে প্রাণ হারানো ১১ জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে এবারই প্রথম কোনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না।