বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
     ৪:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৩৩ 34 ভিউ
ওয়াশিংটন ডিসি, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ - ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগ (ISD) বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন, যা ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল, তার গণতান্ত্রিক বৈধতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। ওয়াশিংটন ভিত্তিক এই থিঙ্ক ট্যাংক তৎকালীন ডঃ মুহাম্মদ ইউনূস পরিচালিত সরকারের অধীনে অনুষ্ঠিত “ভোটবিহীন নাটকীয়” নির্বাচনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে পুনরায় মুক্ত, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে। ISD পর্যবেক্ষণ করেছে যে, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ, ভোট কারচুপি, নির্বাচনী কৌশলগত বিকৃতি এবং অতিরিক্ত ভোটের প্রতিবেদনসমূহ জনগণের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা উল্লেখযোগ্যভাবে ক্ষুণ্ণ করেছে। এ উদ্বেগগুলো দেশীয় ও

আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে, যা গণতান্ত্রিক মানদণ্ড ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যবিধি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। ISD মনে করে, অন্তর্ভুক্তিমূলকতা, স্বচ্ছতা এবং রাজনৈতিক অংশগ্রহণ ব্যাতিত নির্বাচন প্রকৃতপক্ষে মুক্ত বা গণতান্ত্রিক বিবেচিত হয় না ISD নিম্নলিখিত জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে: নিরপেক্ষ, নির্দলীয় কেয়ারটেকার প্রশাসনের অধীনে নতুন, সত্যিকারের মুক্ত ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, যাতে সকল রাজনৈতিক দলের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত হয়। ভোট কারচুপি ও নির্বাচনী অসঙ্গতি সম্পর্কিত অভিযোগ নিয়ে স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত পরিচালনা। রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলকতা পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও এর ১৪ দলীয় জোটের উপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার। সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সংগঠনের উপর আরোপিত

বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহার, যাতে সমান ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হয়। আটক রাজনৈতিক নেতা, সাংবাদিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পেশাজীবীদের অবিলম্বে মুক্তি, যাদের আটক স্বাধীন মতপ্রকাশ এবং নাগরিক অধিকার সংক্রান্ত গুরুতর উদ্বেগ সৃষ্টি করছে। আইন ও বিচার উপদেষ্টা আসিফ নাজরুলসহ তৎকালীন সরকারের সদস্যদের বিরুদ্ধে আইনের অপপ্রয়োগ,উদ্ভূত দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত অভিযোগের স্বচ্ছ ও নিয়মবদ্ধ তদন্ত। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মোড়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলের অন্তভুক্তি , আইনের শাসন এবং নাগরিক স্বাধীনতার রক্ষা কেবল দেশীয় স্থিতিশীলতার জন্য নয়, আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও গণতান্ত্রিক স্থিতিস্থাপকতার জন্যও অপরিহার্য। ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে- বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের সকল

মৌলিক অধিকার নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ও সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হোক। নির্বাহী পরিচালক শায়লা আহমেদ ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক