বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে সমতার : আব্দুস সালাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে সমতার : আব্দুস সালাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ |
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে সমতার। এই সম্পর্ক হবে জনগণের সঙ্গে, কোনো সুনির্দিষ্ট দলের সঙ্গে নয়। ভারত যদি বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তাহলে এ দেশের জনগণেরও সহযোগিতা পাবে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ইসলামপুর নবাববাড়ি পুকুর পাড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ভারত যদি এ দেশে কোনো রকম হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। সম্পর্কের ক্ষেত্রে এ বিষয়টি তাদের মনে রাখতে হবে। তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমনে শেখ হাসিনা তাদের ওপর গণহত্যার

নির্দেশ দিয়েছিলেন। পরে গণঅভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচার হতে হবে। ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’র আত্মপ্রকাশ এ সময় স্বাধীনতাযুদ্ধে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের ভূমিকা তুলে ধরেন এই মুক্তিযোদ্ধা। জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অন্য নেতাকর্মীরা বক্তব্য দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত