বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫
     ৬:৫৭ পূর্বাহ্ণ

আরও খবর

গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ

ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন

সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ

দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে

‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ

জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস

বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ | ৬:৫৭ 99 ভিউ
ভারতীয় একাধিক হ্যাকার গ্রুপ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা ওয়াসাসহ শতাধিক বাংলাদেশি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে বলে দাবি করেছে। শুক্রবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এই আক্রমণ চালানো হয় বলে হ্যাকার গ্রুপগুলোর টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে। নমুনা হিসেবে বিভিন্ন কোম্পানি ও শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক ডাটাও উন্মুক্ত করেছে হ্যাকার গ্রুপগুলো।বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান মালয়েশিয়াতেও সাইবার হামলা চালানোর দাবি করেছে তারা। খাত সংশ্লিষ্ট বিশ্লেষকেরা দাবি করেন, হ্যাকার গ্রুপগুলো বেশ কয়েকদিন ধরে এই সাইবার হামলার হুমকি দিচ্ছিল। তবে হামলা ঠেকাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর আগেও ভারতীয় হ্যাকার গ্রুপগুলো আগাম ঘোষণা দিয়ে ২০২৩ সালের ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলা চালিয়েছিল। হ্যাকার গ্রুপগুলোর

টেলিগ্রাম চ্যানেলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ‘সেভেন প্রক্সি’ নামের একটি হ্যাকার দল রাজস্ব বোর্ডে সাইবার হামলা চালিয়েছে। তবে এ রিপোর্ট লেখার সময় শুক্রবার রাতে এনবিআরের ওয়েবসাইট চালু দেখা গেছে। গ্রুপটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েব সাইটে হামলা করে তিন হাজারের বেশি শিক্ষার্থীর ডাটা হাতিয়ে নেওয়ার দাবি করেছে। তারা স্বাস্থ্য বিভাগের এনটিসিপি, বোয়ালখালি ইউনিয়ন পরিষদের সাইটেও হামলার দাবি করেছে। এছাড়া ‘নাইট হান্টার’ নামে একটি গ্রুপ বেসরকারি খাতের কনফিডেন্স গ্রুপের ওয়েবসাইটে হামলার দাবি করেছে। কারণ হিসেবে তারা বলেছে, কনফিডেন্স গ্রুপ ভারতে সাইবার হামলার সঙ্গে জড়িত রয়েছে। অপরদিকে ‘ট্রোজান ১৩৩৭’ নামে একটি গ্রুপ সাভার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে হামলা করেছে। তারা লিখেছে– ‘স্বাধীনতা কেউ দেয়

না–এটা ছিনিয়ে নিতে হয়’। গ্রুপটি রোহিতপুর ইউনিয়ন ওয়েবসাইটও দখল করেছে। এছাড়া এই হ্যাকার দলটি দেশের ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে। এদিকে ঢাকা ওয়াসার ওয়েব সাইটে হামলা করে তার তথ্য উপাত্ত নিয়ে দেড় মিনিটের একটি ভিডিও অপর একটি হ্যাকার গ্রুপের ওয়েব সাইটে আপলোড করা হয়েছে। এ বিষয়ে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষক ও ডিকোডস ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ মঈনুদ্দিন বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। এ ছাড়া নিয়মিত দুর্বলতা মূল্যায়ন করা হয় না। তাই তাদের দুর্বলতা চিহ্নিত হয় না। ওয়েবসাইটগুলোও তৈরি করা হয় নামকাওয়াস্তে।’ তিনি বলেন, ‘খরচ বাঁচাতে দক্ষ প্রোগ্রামারের বদলে নতুনদের দিয়ে কাজ করানো হয়।

এতে সাইট অ্যাপ্লিকেশন দুর্বল হওয়ায় সহজে হ্যাক হয়। সরকারি ওয়েবসাইটের ক্ষেত্রে একই সাইট বারবার কপি করে নতুন সাইট তৈরি করা হচ্ছে। অনেক ওয়েবসাইট করা হয় ওয়ার্ডপ্রেসে। ওপেন সোর্স টুলস ব্যবহারের প্রবণতা বেশি। এসব কারণে সাইটগুলোর নিরাপত্তা ব্যবস্থা হয় বেশ নাজুক। এ ছাড়া একবার সাইট তৈরির পর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং অ্যাপ্লিকেশন নিয়মিত আপডেট করা হয় না।’ সরকারি ওয়েবসাইটের বেশির ভাগেই নিরাপত্তার ন্যূনতম স্তর এসএসএল সনদ নেই। সাইবার নিরাপত্তা ঝুঁকির পেছনে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকেও দায়ী করেন তিনি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী ‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? কিচেন ক্যাবিনেটের আঠারো মাসের অন্দরমহলে পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকারযুগে ফিরছে বাংলাদেশ