বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ |
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দু দেশের সম্পর্ক আরও গভীর করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় সময় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানান। মার্কো রুবিও বিজ্ঞপ্তিতে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশটির জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করেছে, এমন প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে গুরুত্ব দেয়। একটি মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার লক্ষ্যে এ দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। তিনি বলেন, আমরা উভয়

দেশের জনগণের কল্যাণে আমাদের অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করি। আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। মার্কো রুবিও বলেন, বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র দু দেশের সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না: ইরান ফাইনালে জিতেও শিরোপা হাতছাড়া, ফিরে পেতে ক্রীড়া আদালতে আপিল সেনেগালের বাস–ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই ‘বদলি গেইটম্যান’ গ্রেপ্তার দীর্ঘদিন পিঠব্যথা? হতে পারে গুরুতর রোগের ইঙ্গিত বাতিল হলো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, কারণ জানাল ভারতের বোর্ড ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র