বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন কোচ পিটার বাটলার। তার অধীনে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের মাটিতে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। শিরোপা জয়ের আনন্দে যখন মেতে আছে সবাই, তখন হতাশা ঝরে পড়েছে কোচ বাটলারের কণ্ঠে। সেই হতাশায় বাংলাদেশকে বিদায় জানিয়ে দিয়েছেন এই সাফজয়ী কোচ। বাংলাদেশ নারী দলের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই ইংলিশ কোচকে। সদ্য শেষ হওয়া নারী সাফের মাঝ পথেও তার বিরুদ্ধে সিনিয়রদের দেখতে না পারার অভিযোগ তোলা হয়েছিল। এর বাইরেও বোর্ডের সঙ্গে নানা ইস্যুতে সমস্যা চলছিল তার। যার কারণে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও

বাংলাদেশ নারী দলকে বিদায় বলে দিয়েছেন এই কোচ। সাফ জয়ের দিন একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নেপালের বিপক্ষে ম্যাচটিই তার বাংলাদেশের কোচিংয়ের শেষ ম্যাচ ছিল। সাফ জয়ের পরও কেন চাকরি ছাড়তে চাইছেন জানতে চাইলে তিনি জানান, ‘আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি।’ বাংলাদেশে কি সমস্যা হচ্ছে তার জানতে চাইলে পিটার বলেন, ‘তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।’ বেশি দিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করার জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন। আর দায়িত্ব নিয়ে

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখতে বড় ভূমিকা পালন করেছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান