বছর শেষে তাসনিয়া ফারিণের প্রাপ্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫

বছর শেষে তাসনিয়া ফারিণের প্রাপ্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ |
নাটকের দর্শকনন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে গেল বছর তাকে খুব একটা নাটকে মেলেনি। ব্যস্ত ছিলেন সিনেমা ও ওটিটি কনটেন্টের কাজ নিয়ে। বছরের শেষপ্রান্তে এসে প্রচার হয়েছিল তার অভিনীত একটি নাটক। নাম ‘মুক্তি’। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এতে রাইসা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। তার সঙ্গে ছিলেন অভিনেতা খাইরুল বাসার। বছর শেষে মুক্তি পাওয়া নাটকটি এ অভিনেত্রীকে কিছুটা আলোচনায় রাখে। নাটকের গল্পে দেখা যায়, বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলেন। সেসব রাইসা একদম পাত্তা দেন না। স্বামী রাকিবের কাছেও রাইসা

স্ত্রী হিসেবে প্রিয়। কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘গত বছরে আমার একটি সিনেমা মুক্তি পায়। এছাড়াও ওটিটিতে কয়েকটি কনটেন্ট আসে। সবমিলিয়ে ভালোই কেটেছে। বছরের শেষ দিকে এ নাটকটি মুক্তি পায়। দর্শকরা বেশ পছন্দ করেছেন। নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই ভক্তদের ভালোবাসা ফুটে উঠছে। এছাড়া নাটকটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা ও সাড়া মিলেছে। বছর শেষ হয়েছে একটি ভালো কাজের সঙ্গেই। এটাই বড় প্রাপ্তি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না