বঙ্গোপসাগরে চার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫
     ৯:৩৩ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে চার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৯:৩৩ 104 ভিউ
বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটায় এফবি তুফান-২, এফবি মদিনা-১, এফবি মা-১ এবং এফবি তারেক-১ নামে চারটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারগুলোতে থাকা সাত জেলেকে মারধর ও একজনকে গুলি করে আহত করেছে জলদস্যুরা। এছাড়াও ট্রলারগুলোতে থাকা প্রায় ২০ লাখ টাকার মাছ, নগদ ৫০ হাজার টাকা ও জেলেদের ব্যবহৃত ৩০টি মোবাইল ফোন নিয়ে যান তারা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে পড়া ওই চারটি ট্রলার ও আহত জেলেদের উদ্ধার করে পাথরঘাটা দক্ষিণ জোন অধীন কোস্ট গার্ড সদস্যরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল নামে এক জেলেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই

বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাথরঘাটা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ। কোস্ট গার্ড ও জেলেদের সূত্রে জানা যায়, পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এফবি তুফান-২, এফবি মদিনা-১, এফবি মা-১ ও এফবি তারেক-১ ট্রলার। বৃহস্পতিবার রাতে ২৫ থেকে ৩০ জন মুখোশধারী জলদস্যু একে একে চারটি ট্রলারে হামলা চালিয়ে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় দস্যুরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তাদের সবার হাতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। জলদস্যুরা চারটি ট্রলার থেকে প্রায় ৬০ লাখ টাকার জাল, ২০ থেকে ২২ লাখ টাকার মাছ, ৫০-৬০ হাজার টাকা নগদ অর্থ এবং জেলেদের ব্যবহৃত

৩০টি মোবাইল ফোন লুট করে। ডাকাতির সময় জেলেরা বাধা দিলে সাতজনকে মারধরসহ এক জেলেকে শটগান দিয়ে গুলি করে দস্যুরা। এছাড়াও ডাকাতি শেষে চারটি ট্রলারের ইঞ্জিন বিকল করে পালিয়ে যায় তারা। এর আগে বুধবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলা জেলার অন্তর্ভুক্ত বঙ্গোপসাগরের ঢালচর ও হাতিয়ার মধ্যবর্তী স্থানে এইকই ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক জেলে আহত হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া