ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ
২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে
বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না
বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন, তিনি একটি সফল ইতিহাসের স্থপতি
পৃথিবীর ইতিহাসে অনেক স্বাধীনতার যুদ্ধ হয়েছে। কোথাও বিপ্লব, কোথাও গৃহযুদ্ধ, কোথাও দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত।
কিন্তু বাঙালির স্বাধীনতার গল্পটা আলাদা। এই যুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি। এর পেছনে ছিল এক নেতার দীর্ঘ পরিকল্পনা, ধাপে ধাপে এগিয়ে যাওয়া কৌশল, আর একটি জাতিকে মানসিকভাবে প্রস্তুত করে তোলার অসাধারণ নেতৃত্ব। সেই নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জানতেন, একটি জাতি রাতারাতি স্বাধীন হয় না। প্রথমে জাগাতে হয় তাদের আত্মপরিচয়। তাই শুরু করেছিলেন ভাষার অধিকার থেকে। তারপর ধীরে ধীরে সেই চেতনাকে নিয়ে গেলেন স্বায়ত্তশাসনের আন্দোলনে। ১৯৬৬ সালে ঘোষণা করলেন ঐতিহাসিক ছয় দফা। যা আসলে ছিল স্বাধীন বাংলাদেশের নকশা। এরপর এল ১৯৭০ সালের নির্বাচন।
বাঙালি জাতি তাকে দিল নিরঙ্কুশ সমর্থন। সেই বিজয় শুধু একটি নির্বাচনের ফল ছিল না, এটা ছিল পুরো জাতির ঐক্যের প্রকাশ। তারপর আসে ১৯৭১ সালের মার্চ। তখন কার্যত পুরো দেশ চলছিল তার নির্দেশনায়। প্রতিটি নির্দেশ, প্রতিটি আন্দোলন, প্রতিটি কর্মসূচি সবই ছিল একটি বড় কৌশলের অংশ। এরপর আসে সেই ঐতিহাসিক দিন, ৭ই মার্চে বঙ্গবন্ধু তার বজ্র কণ্ঠে রচনা করলেন সেই ঐতিহাসিক কাব্য " এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। একটি ভাষণ, কিন্তু তার ভেতরেই ছিল যুদ্ধের নির্দেশনা, কৌশল, সাহস আর ভবিষ্যতের দিকনির্দেশনা। সেই ভাষণের পর সাড়ে ৭ কোটি বাঙালি যেন একসাথে দাঁড়িয়ে গেল। বিশ্বের ইতিহাসে অনেক নেতা যুদ্ধ করেছেন। অনেক
বিপ্লব হয়েছে। কিন্তু খুব কম নেতা আছেন যারা একটি জাতিকে ধাপে ধাপে প্রস্তুত করে, গণতান্ত্রিক ম্যান্ডেট নিয়ে, জনগণকে ঐক্যবদ্ধ করে, শেষ পর্যন্ত স্বাধীনতার লক্ষ্যে পৌঁছে দিতে পেরেছেন। বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন তিনি একটি সফল ইতিহাসের স্থপতি। আর সেই কারণেই বাঙালির স্বাধীনতার গল্প বললে, শেষ পর্যন্ত ইতিহাস এক জায়গাতেই এসে দাঁড়ায়... বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।