বঙ্গবন্ধু বইমেলায় তসলিমা নাসরিন বললেন- – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

বঙ্গবন্ধু বইমেলায় তসলিমা নাসরিন বললেন-

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলায় ২৪ মে শুভেচ্ছা বক্তব্যকালে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদি-জঙ্গিদের প্রাণনাশের হুমকিতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেন, ৩১ বছর যাবত নির্বাসিত জীবন-যাপন করছি। আমি নিজের দেশে যেতে পারি না। যে পশ্চিম বঙ্গে বাস করছিলাম সেখানেও নিরাপত্তাহীনতা, সেখানেও এখোন আমার স্বাধীনতা নেই। এখানে আমি এসেছি শুধু দেখতে যে, কী ঘটছে এখানে। এই সিটিতেই আরেকটি বইমেলা হচ্ছে, শুনেছি ওখানে সবাই জয় বাংলার পক্ষে নয়, তাই ঐ বইমেলা (মুক্তধারা আয়োজিত মেলার প্রতি ইঙ্গিত করে) অনেক বড় এবং পুরনো জানা সত্বেও আমি ওখানে যাবার ব্যাপারে কোন আগ্রহ প্রকাশ করিনি। আমি এখানে এসেছি কারণ, আমি মুক্তিযুদ্ধের

পক্ষের মানুষ। আমি বাংলাদেশের পক্ষের মানুষ এবং স্বাধীনতার পক্ষের মানুষ। আমি এখানে এসেছি এবং আপনাদের আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এইভাবে সম্মান জানানোর জন্যে। কারণ আমি জানি ঐ বইমেলায় এমন অনেক মানুষ থাকবে যারা নারী বিদ্বেষী, যারা আমাকে ওখানে একেবারেই সম্মান জানাবে না, তা আমি জানি। সুতরাং আপনারা যে আন্তরিকতা দেখালেন তা আমি চিরকাল মনে রাখবো। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনির মধ্যে তসলিমা উচ্চারণ করেন, আপনারাই আমার দেশ। এখানে এসে এই যে ভালবাসা আমি পাচ্ছি সেই ভালবাসাই আমাদের দেশ। উল্লেখ্য, তসলিমা নাসরিনের উপস্থিতিকে সকলেই অভিবাদন জানিয়েছেন। প্রাণ খুলে কথা বলেছেন। বইয়ের স্টল

ঘুরিয়ে দেখিয়েছেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধায় অংশিদার করেছেন। এমনকি প্রবাসের কবিগণের কবিতা পাঠের অনুষ্ঠানেও তাকে অতিথি হিসেবে সম্মান জানিয়েছেন এবং তসলিমা নিজের লেখা কবিতাও পাঠ করেছেন। কবিতার নাম ছিল ‘যুদ্ধ’। ওদের অস্ত্র আছে, তাই যুদ্ধে নেমেছে/ ওরা ধ্বংস ভালাবাসে, তাই যুদ্ধে নেমেছে/ তুমি আমি চল চুম্বন করি ঠোঁটে, চলো মধ্যম আঙুল দেখাই যুদ্ধবাজদের/ চুম্বনে সিক্ত হয়ে চলো তুমি আমি এক একটি দেশ হয়ে উঠি, তোমার নাম আজ থেকে রাশিয়া, আমি ইউক্রেন/ তুমি যদি কিউবা, এল সালভাদর, নিকারাগুয়া, তুমি যদি পানামা, তুমি যদি ইরাক, আফগানিস্তান, আমি আমেরিকা/ তুমি আজ ইসরায়েল, আমি ফিলিস্তিন, আমি ভারত, তুমি চীন/ চলো চুম্বন করি, আর মধ্যম আঙুল

তুলে ধরি নৃশংসতা আর ধ্বংসস্তুপের দিকে/ যত অস্ত্র আছে জগতে, যত পারমাণবিক বোমা, সব জড়ো করে একটি গভীর চুম্বনের সামনে কেউ দাঁড় করাতে পারবে না, হেরে যাবে/ কোনও ভয়াবহ মারণাস্ত্রও একটি সাদামাটা চুম্বনের চেয়ে শক্তিশালী নয়/ চলো চুম্বন করি, চলো পরস্পরকে স্পর্শ করি ভালবেসে/ সন্তান জন্ম নিক আমাদের/ সে সন্তানের নাম দেবো : পৃথিবী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের