বগুড়ায় পরিবহণ ধর্মঘট প্রত্যাহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

বগুড়ায় পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
বগুড়ায় পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। দুই নেতার ওপর হামলায় জড়িতদের তিনদিনের মধ্যে গ্রেফতারে প্রশাসনের আশ্বাসের পর বুধবার দুপুর ১টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে তারা। এর আগে সকাল থেকে বগুড়া থেকে জেলাটি থেকে সারাদেশে কোনো বাস ছেড়ে যায়নি। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু এ তথ্য দিয়েছেন। মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলার ঘটনায় বুধবার সকালে বগুড়া শহরের স্টেশন রোডে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখান থেকে পরিবহণ বন্ধের ঘোষণা দেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপাতি আবদুল হামিদ মিটুল। এরপর মোটর শ্রমিকরা প্রথমে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ মোটর শ্রমিকরা

স্টেশনে রোডে কয়েকটি নারিকেল দোকানে হামলা চালায়। ভাঙচুর করে দোকানগুলোতে আগুন দেয় তারা। বিক্ষোভ ও দোকানে আগুনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের স্টেশন রোডে মিতালী ফিলিং স্টেশনের পাশে নারিকেল ব্যবসায়ীদের দোকান রয়েছে। এসব দোকানের সামনে সিএনজি চালিত অটোরিকশা রাখা হয়। অটোরিকশা চালকরা ওই স্থানটিকে স্ট্যান্ড করে যাত্রী ওঠানো-নামানো করেন। এতে ব্যবসায়ীদের ক্ষতি হলে মঙ্গলবার বিকালে অটোরিকশা রাখতে বাধা দেন। তখন অটোরিকশা চালকরা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের খবর দেন। মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা সেখানে গিয়ে ব্যবসায়ীদের ওপর চড়াও হন। এ সময় নারিকেল ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদের ওপর হামলা করে। এতে

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও নির্বাহী সদস্য হযরত আলী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু বলেন, ‘আমাদের দুই নেতাকে অন্যায়ভাবে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। আসামিদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দোষীদের তিনদিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়। এ জন্য বেলা ১টার দিকে কর্মবিরতি আপাতত তুলে নেওয়া হয়েছে। এরপর বগুড়া থেকে দেশের বিরুদ্ধে রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।’ বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন

বলেন, ‘পরিবহণ মালিক ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুজন নেতার ওপর হামলায় জড়িত থাকায় মঙ্গলবার রাতেই রতন নামে এক নারিকেল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত হামলার ঘটনায় মামলা হয়নি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল