ফ্রিতে নৌকা না পেয়ে ঘাটের কর্মচারীকে পেটালেন অতিরিক্ত ডিআইজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫

ফ্রিতে নৌকা না পেয়ে ঘাটের কর্মচারীকে পেটালেন অতিরিক্ত ডিআইজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ |
সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে ফ্রিতে নৌকা না দেওয়ায় পর্যটন ঘাটে কর্মরত উপজেলা প্রশাসনের কর্মচারীকে বেধড়ক পিটিয়েছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দিন আহমদ। এ ঘটনায় সিলেটজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের নৌকাঘাটের কর্মরত উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক জাবেদ আহমদের সাথে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী জাবদে আহমদ জানান, সিভিল পোশাকে নৌকাঘাটে গিয়ে ঘাটে কর্মরতদের কাছে তিনি নৌকা চান। আমরা তাকে সরকারি নিয়ম অনুযায়ী আটশো টাকা পরিশোধ করে নৌকা নেওয়ার বিষয়টি অবগত করা মাত্রই তিনি ক্ষেপে গিয়ে বলেন আমাকে চিনিস আমি অ্যাডিশনাল ডিআইজি। আমি টাকা দিয়ে কেন নৌকা নেব কেন। এ

কথা বলেই অনেক মানুষের সামনে তিনি আমাকে কয়েকটি চড়-থাপ্পড় মেরে চলে যান। এসময় কোম্পানীগঞ্জ থানার একজন এসআই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। ঘটনার পর খবর পেয়ে নৌকাঘাটের মাঝিরা প্রতিবাদ করে কিছু সময় নৌকা চালানো বন্ধ করে দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসি স্যার এসে সবাইকে সান্ত্বনা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এমরান আহমদ নামের এক যুবক বলেন, পুলিশ বাহিনীর একজন সর্বোচ্চ কর্মকর্তা হয়ে অন্য একজন ছোট কর্মচারীর ওপর হাত তোলার ঘটনায় আমরা আতঙ্কিত ও লজ্জিত হয়েছে। এ কর্মকর্তার শাস্তির দাবি জানাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, বড় কোনো ঘটনা ঘটেনি। নৌকাঘাটে কর্মরত একজনের সঙ্গে স্যারের ভুল

বুঝাবুঝি হয়েছিল। বিষয়টি সমাধান হয়েছে। উপজেলা সহকারী কমিশনার আবুল হাসনাত জানান, নৌকাঘাটে এডিশনাল ডিআইজি স্যারের সঙ্গে প্রশাসনের কর্মরত একজন কর্মচারীর একটি ঝামেলার কথা আমি শুনেছি। বিষয়টি আমি পুরোপুরি জানি না। ইউএনও স্যার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন, তিনি ভালো বলতে পারবেন। সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি নাসির উদ্দিন আহমদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল