ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৬

ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৬ |
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি অভূতপূর্ব জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয়। এসব তথ্য প্রবাহের মাঝে অপতথ্য, মিথ্যা তথ্যও ছড়িয়ে পড়ছে। গুজব ডালপালা মেলেছে বাংলাদেশেও। ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন চলছে- এমন অনেক গুজব বাংলাদেশি গুজববাজরা ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে। এরইমধ্যে ভাইরাল হয়েছে এক ভিডিও। পোস্টের ক্যাপশনে লেখা হচ্ছে- ‘ভারতে মুসলিমরা মসজিদে নামাজ আদায় করছে। হিন্দুরা মসজিদে ঢুকে ঢোল, বাঁশি বাজাচ্ছে। এই জুলুমের শেষ কোথায়?’ ‘আজ কোলকাতায় নামাজ চলাকালীন সময় কসাই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের লিডার মোদির সন্ত্রাসীরা ঢোল বাদ্য বাজিয়ে ঢুকে পড়ে স্থানীয় একটি

মসজিদে, হে আল্লাহ আপনি রক্ষা করুন মুসলিম উম্মাহ ভাই এবং বোনদেরকে হিন্দুত্ববাদী সন্ত্রাসী কসাই-মোদির হাত থেকে।’ ইত্যাদি। তবে ফ্যাক্ট চেক করে এসব দাবির সত্যতা মেলেনি। প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, সামনে এক ব্যক্তি প্রার্থনারত ভঙ্গিতে দাঁড়ানো। তার পিছনে কয়েকজন বাদ্যযন্ত্র বাজাচ্ছে। পোস্টগুলোর ক্যাপশনে ঘটনাটি ভারতের উল্লেখ করে মুসলিমদের নামাজে ব্যাঘাত ঘটানোর দাবি করা হয়। তবে ভিডিওটির বিভিন্ন ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ২০২৫ সালের ১২ই জুন টিকটকে প্রকাশিত এক ভিডিওর সন্ধান পাওয়া যায়। পশ্চিমবঙ্গের ঘটনা দাবি করে প্রচারিত ভিডিওর সঙ্গে টিকটকের ভিডিওটির স্পষ্ট মিল পাওয়া যায়। সেই পোস্টের সূত্রে অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চি শাহী দরবার শরিফ নামে একটি পীরের দরবার শরিফের।

ধরেরটেক এলাকার সেই দরবার শরিফে ওরস চলছিল। দাঁড়ানো ব্যক্তি নামাজও পড়ছিলেন না। তিনি মাজারে ভক্তি-শ্রদ্ধা জানাচ্ছিলেন। ওই টিকটক অ্যাকাউন্ট থেকে দরবারের ভেতরের ওরস চলাকালীন এমন আরও কিছু ভিডিও পোস্ট করতে দেখা গেছে। এক কথায় বলা যায়, ‘পশ্চিমবঙ্গে হিন্দুরা মসজিদে ঢুকে ঢোল-বাঁশি বাজাচ্ছে। মসজিদে নামাজ চলাকালে কতিপয় উগ্র ধর্মীয় গোষ্ঠীর অনুসারীরা মসজিদের ভেতরে ঢুকে উচ্চ শব্দে ঢাক-ঢোল বাজিয়ে ইবাদতে বাধা সৃষ্টি করেছে।’ এ ধরনের ক্যাপশনে প্রচারিত ভিডিওটি আসলে ভারতের পশ্চিমবঙ্গে নয়। মূলত এটি বাংলাদেশের চট্টগ্রামের রাউজান উপজেলার একটি দরবার শরিফের ভিডিও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া