ফের সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন দিব্যা আগরওয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

ফের সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন দিব্যা আগরওয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
গত বছর ব্যবসায়ী অপূর্বর সঙ্গে ঘর বাঁধেন বলিউড অভিনেত্রী দিব্যা আগরওয়াল। বিয়ের কয়েক মাস পরই এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। যদিও এ গুঞ্জন উড়িয়ে দেন অভিনেত্রী। ফের এই দম্পতির সংসার ভাঙার ফিসফাস চলছে। গত কয়েক দিন ধরে দিব্যা অপূর্বর বিবাহবিচ্ছেদের গুঞ্জন উড়লেও পূর্বের মতো নীরব ছিলেন তারা। অবশেষে বিচ্ছেদের আগুনে জল ঢাললেন দিব্যা। বুধবার (২৩ জুলাই) দুপুরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট দিয়েছেন দিব্যা। এ ছবিতে দেখা যায়, পোশাকের কোনো একটি শো রুমে স্বামী অপূর্বর হাত ধরে মিরর সেলফি তুলছেন দিব্যা। হাস্যোজ্জ্বল দিব্যা এ ছবিতে লেখেন—“এটা কেন ভাই?” এরপর এই অভিনেত্রী লেখেন, “মিডিয়া আমাদের বিচ্ছেদ করে দিয়েছে। পোস্ট করে দিলাম।” গত বছর বিবাহবিচ্ছেদের

গুঞ্জন চাউর হওয়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন দিব্যা। তাতে এ অভিনেত্রী লেখেন, “আমি কোনোরকম আওয়াজ করিনি, কোনো মন্তব্য বা গল্পও করিনি। আমি ২৫০০ পোস্ট ডিলিট করেছি। তারপরও মিডিয়া আমার বিয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চায়। বিষয়টি মানুষ যেভাবে আমার কাছে প্রত্যাশা করে তা খুবই মজার। আমি সবসময়ই অপ্রত্যাশিত কাজ করেছি। এখন মানুষ সন্তান অথবা বিয়েবিচ্ছেদ কামনা করছে? কিন্তু দুটোর একটিও ঘটেনি।” এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী অপূর্বকে নিয়ে দিব্যা বলেছিলেন, “সে (অপূর্ব) আমাকে নতুন জীবন দিয়েছে। আমার বাবা মারা যাওয়ার পর, আমি মন্দিরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কোনো কিছুতে বিশ্বাস করা বন্ধ করেছিলাম। কিন্তু সে আমার জীবনে বিশ্বাস ফিরিয়ে এনেছে।

আমি অপূর্বর প্রতি কৃতজ্ঞ। আমি সবসময় তার পাশে থাকব।” ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিব্যা। তবে ২০২২ সালে তার জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন ব্যবসায়ী অপূর্ব। একই বছরের ৪ ডিসেম্বর বাগদান সারেন এ যুগল। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান