ফের অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী – ইউ এস বাংলা নিউজ




ফের অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
ব্যক্তিজীবনের ভয়ংকর ঝড়, লাগাতার আইনি লড়াই আর সমাজের তীক্ষ্ণ প্রশ্নবাণ— সবকিছু পেরিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের আলোঝলমলে জগৎ থেকে প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন তিনি। সময়টা ছিল অভিযোগ, বিতর্ক আর মানসিক লড়াইয়ের। কিন্তু সেই অন্ধকার অধ্যায়ের পর এবার আবারও নিজের জায়গা ফিরে পেতে প্রস্তুত রিয়া। বড় পর্দার চেনা ফ্রেমে নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরেই শুরু হলো তার প্রত্যাবর্তনের নতুন গল্প— যেখানে আত্মবিশ্বাস, সাহস আর টিকে থাকার লড়াইটাই হয়ে উঠছে মূল চরিত্র। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এ দেখা যাবে রিয়াকে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নেটফ্লিক্স এই

সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পাশাপাশি ট্রেলার প্রকাশ করেছে। এই সিরিজে রিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউডের দুই শক্তিশালী অভিনেতা অনিল কাপুর এবং বিজয় ভার্মা। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর উত্তাল হয়ে ওঠে পুরো ভারত। সেই ঘটনার জেরে মাদককাণ্ডে নাম জড়িয়ে জেল খাটতে হয়েছিল রিয়াকে। সুশান্তের মৃত্যুর আগে মুক্তি পাওয়া ‘চেহরে’ সিনেমার পর আর কোনো কাজে তাকে দেখা যায়নি। এক সময় বিনোদন জগত থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া রিয়া অবশেষে সব বাধা কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন। রিয়ার এই প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা। টিজার প্রকাশের পর থেকেই অনুরাগীদের শুভেচ্ছায়

ভাসছেন তিনি। অনেকেই মন্তব্য করেছেন যে, রিয়াকে পর্দায় ফিরে আসতে দেখে তারা আনন্দিত। তবে কারও কারও মতে, তার এই প্রত্যাবর্তন আরও আগেই হওয়া উচিত ছিল। তবে ছয় বছরের বিরতির পর ‘ফ্যামিলি বিজনেস’ দিয়ে রিয়ার এই প্রত্যাবর্তন কতটা সাফল্য পায়, এখন সেদিকেই তাকিয়ে দর্শক ও ইন্ডাস্ট্রি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের