ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪

ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪ |
ফুটবল মাঠে বিভিন্ন সময়ে বহু রেকর্ডের সাক্ষী হয়ে থাকেন দর্শকরা। তবে এবার একটি হতাশাজনক ঘটনার সাক্ষী হয়েছে গিনির ফুটবল দর্শকরা। দেশটির ফুটবল ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০০ জন সমর্থকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গিনির এনজেরেকোরে, সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। অন্তত ১০০ জন সমর্থকের মৃত্যু হয়েছে। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে হাসপাতালের মর্গ লাশে পরিপূর্ণ। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাসপাতালের এক ডাক্তার এএফপিকে জানিয়েছে, হাসপাতালে যতদূর চোখ যায়,

শুধু লাশের সারি। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছেন। মর্গ লাশে পরিপূর্ণ। প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। যে কারণে সাবিনাদের কক্সবাজারে সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের বাইরের রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য। এ ছাড়াও মাটিতে অসংখ্য মরদেহ পড়ে থাকতেও দেখা গেছে। মাঠে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়। মাঠে বেশ কয়েক জন সমর্থক ঢুকে পড়েন। তার পরে দু’দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা ক্রমেই বড় হয়ে যায়। উত্তেজিত জনতা এনজেরেকোর থানায় আগুন ধরিয়ে দেয়। জানা গেছে, গিনির জুনটা নেতা মামাদি দৌমবৌয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য এই ফুটবল ম্যাচ আয়োজন করা

হয়েছিল। ২০২১ সালে জোর করে গিনির ক্ষমতা দখল করেছিলেন মামাদি। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তিনি। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন মামাদি। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে ফুটবল খেলাকে কেন্দ্র করে হল সংঘর্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান