ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি
ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা
ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা
ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান
ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান
সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান
ফিলিস্তিনে যেতে চান সিলেটের ১শ নার্স
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চলমান হামলায় আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চান সিলেটের ১শ নার্স। স্বেচ্ছাসেবী হিসেবে সেখানে কাজ করতে সরকারের সহযোগিতা চেয়ে রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি জমা দেন নর্থ ইস্ট নার্সিং কলেজের রেজিস্টার্ড মিডওয়াইফ আয়শা সিদ্দিকা প্রিয়া।
ইতোমধ্যে সিলেট বিভাগ থেকে গঠিত দেশের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের নার্স ও নার্সিং শিক্ষার্থীদের নিয়ে ১শ জনের একটি টিম করা হয়েছে।
নার্সিং শিক্ষার্থীরা বলেন, আমরা গাজাতে যেতে চাই হতাহত মানুষের বিনামূল্যে সেবা দিতে। যেহেতু আমরা মেডিকেল পারসন, যুদ্ধে অংশ নিতে না পারলেও যারা আহত হয়েছেন তাদের সেবা দিতে পারব। সিলেট বিভাগ থেকে গঠন করা এই টিমে দেশের বিভিন্ন
নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন। সরকারের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টাসহ ৬ উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পাশাপাশি স্মারকলিপিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করা হয়।
নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন। সরকারের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টাসহ ৬ উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পাশাপাশি স্মারকলিপিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করা হয়।



