ফাঁকা ঢাকার নিরাপত্তায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৫

ফাঁকা ঢাকার নিরাপত্তায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৫ |
ঈদের সময়ে চুরি-ছিনতাই বেড়ে যায়। প্রতি বছরই এই চিত্র দেখা যায় ঢাকায়।বিষয়টি মাথায় রেখে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চেৌধুরী। ঈদের ৫০০ পেট্রোল টিম কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদুল আজহার দিন রাজধানীর অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ পেট্রোল টিম কাজ করবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঈদের ছুটিতে যাননি। তারা সারা দেশেই মাঠে রয়েছেন। শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের পেট্রোল টিম অলিগলিতেও কাজ করবে। গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ, কোনও তথ্য থাকলে সঙ্গে সঙ্গে

থানায় জানান। ছোটখাটো ঘটনাও যেন না ঘটে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।’ বিভিন্ন ঘটনায় থানায় মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কোনও অভিযোগের মামলা না নেওয়া হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সিলেট বিভাগে পাইলট প্রকল্প হিসেবে অনলাইন জিডি চালু করা হয়েছে। ভবিষ্যতে অনলাইন জিডি ও মামলার ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে।’ অপরাধী গ্রেফতারের পর তারা আবার অপরাধে জড়ায়— এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি আদালতের বিষয়। কিছুদিন আগে শীর্ষ সন্ত্রাসী ছাড়া পেয়েও আবার অপরাধে জড়িয়েছে। তাকে আবার আইনের আওতায় আনা হয়েছে। কেউ আইন ভাঙলে তাকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।’ শেষে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘এবার

নিরাপত্তা নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট। কোনও ধরনের ঝুঁকি আমরা রাখতে চাই না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত