‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
     ৭:০২ অপরাহ্ণ

‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:০২ 172 ভিউ
অভিনয় কমিয়েছেন আগেই। তবে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে কৌতুকধর্মী অনুষ্ঠানে বিচারক হিসেবে দেখা যাচ্ছে তাখে। তবে শবনম ফারিয়া চর্চায় থাকেন নানা প্রসঙ্গ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে। এবারও তার একটি স্ট্যাটাস নিয়ে চলছে আলোচনা। যে স্ট্যাটাসে ফারিয়া জানিয়েছেন, প্রেম করা বন্ধ দিয়েছেন যেমনটা তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখাও বন্ধ করে দিয়েছেন। গত বৃহস্পতিবার ভারতের সঙ্গে ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। এদিন ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ৪৯.৪ ওভাবে রান করেছে মাত্র ২২৮। ভারত সেই ম্যাচ জিতে নেয় ৬ উইকেট হাতে রেখে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের এমন খেলায় হতাশ এই অভিনেত্রী। শবনম ফারিয়া জানান,

বারবার দেখব না ভেবেও বাংলাদেশের খেলা দেখতে বসেন। কষ্টও পান। ফারিয়া ফেসবুকে লিখেছেন, ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুইটা কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি।’ স্ট্যাটাসের শেষে ফারিয়া লিখেছেন, ‘এইটা কোন ফানি স্ট্যাটাস না। এটা অনেক দুঃখের স্ট্যাটাস।’ এমন স্টাটাসের সূত্র ধরে ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘মজা করে স্ট্যাটাস দিয়েছি। সিরিয়াস কিছু না। খেলা দেখছিলাম, দেখতে দেখতে একটা সময় মনে হলো—এই খেলা আর দেখব না। প্রতিবারই বাংলাদেশ দলের খেলার সময় এমন সিদ্ধান্ত নিই, আর খেলা দেখব না। এরপরও দেখি। বাংলাদেশের ক্রিকেট খেলা থাকলে আবার মন চায় দেখতে। ভাবি, দেখি

না কী অবস্থা। ওই আরকি।’ শবনম ফারিয়া সর্বশেষ সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘ভারপ্রাপ্ত বউ’ নামের একটি নাটকে অভিনয় করেন। এই নাটকে মোশাররফ করিমের বিপরীতে ছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন