প্রেমে ‘অস্বীকৃতি’, স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে আটক ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

প্রেমে ‘অস্বীকৃতি’, স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে আটক ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রেমে ‘অস্বীকৃতি’ জানানোয় দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ৪ জনকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার সকালে উপজেলার দাঁতমারা বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালুটিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ৩ ছাত্রী স্কুলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসে থাকা ৩ যুবক সেখানে এক ছাত্রীকে গাড়িতে তুলে নেয়। স্থানীয়রা এ ঘটনা দেখে মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। দাঁতমারার শান্তিরহাট বাজার এলাকায় গাড়িটি যানজটে আটকে গেলে ভেতরে থাকা ছাত্রীটি চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা গাড়িটি আটক করে অপহরণকারীদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আটককৃতরা হলেন- মাজল ত্রিপুরা (১৯), মিঠুন ত্রিপুরা (২৫), চন্দন বিশ্বাস (২৪) ও

মো. শাবলু (২৩)। তাদের সবার বাড়ি উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি গ্রামে। দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শামসুদ্দিন বলেন, স্থানীয়রা মাইক্রোবাসসহ ৪ যুবককে ধরে পুলিশকে খবর দেন। পরে তাদের আটক দেখানো হয়। সেখানে থাকা এক যুবক ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। ছাত্রীটি তা প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি স্বীকার করেন। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার