প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৬ |
প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে চট্টগ্রাম নগরী থেকে তৌসিফ আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫শে জুন, বৃহস্পতিবার নগরীর সদরঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তৌসিফ সদরঘাটের পশ্চিম মাদারবাড়ি টং ফকির মাজার লেইনের আব্দুল হাই বিল্ডিংয়ের মৃত আব্দুল হাইয়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তৌসিফ স্থানীয় ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত। চট্টগ্রাম নগরীর ২৯নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ফজলে এলাহী শাহীনের উপস্থিতিতে অনুষ্ঠিত শিবিরের প্রশিক্ষণ কর্মশালাতেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পরিচয়ের পর তৌসিফ তাকে বিয়ের আশ্বাস

দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। তবে প্রতারণার এখানেই শেষ নয়; ভুক্তভোগীর অজান্তেই বেশ কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণ করে রাখে তৌসিফ। সম্পর্কের কিছুদিন পর তৌসিফ তার আসল রূপ ধারণ করে। সেই গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী নারীর ওপর দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন চালিয়ে আসছিল সে। একপর্যায়ে নিরুপায় হয়ে ওই নারী আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। গত ২৪শে জুন ভুক্তভোগী নারী বাদী হয়ে সদরঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই তৎপর হয়ে ওঠে

সদরঘাট থানা পুলিশ। ২৫শে জুন, বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত তৌসিফকে গ্রেপ্তার করা হয়। সদরঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ