প্রাইভেটকারে চুরির গরু নিয়ে যাচ্ছিল চোর, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

প্রাইভেটকারে চুরির গরু নিয়ে যাচ্ছিল চোর, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
মুন্সীগঞ্জে গরু চুরির পর প্রাইভেটকারে করে নিয়ে পালানোর সময় গাড়িটি আটক করেছে পুলিশ। তবে চুরির সঙ্গে জড়িতে কাউকে আটক করা যায়নি। বৃহস্পতিবার (১৭ জুলাই) লৌহজংয়ের পদ্মা সেতু উত্তর থানাধীন কাজিরপাগলা এলাকা থেকে গরুসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ। জানা গেছে, প্রাইভেটকারটিতে থাকা গরুটি উপজেলার পশ্চিম হাঁসাড়া এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে চুরি হয়। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে সড়কের ওপর গাড়িটি যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বন্ধ হয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশ দেখে গাড়িতে থাকা ড্রাইভার সড়কের ওপর গাড়ি রেখে পালিয়ে যান। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় গরুর মালিক ইমদাদুল ইসলাম ইমন (২০) শ্রীনগর

থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার ভোরে গোয়ালে থাকা ৭-৮টি গরু থেকে ওই গরুটি চুরি করে নিয়ে যায় চোর। প্রাইভেটকারসহ গরু উদ্ধারের খবর পেয়ে থানায় এসে গরুটি আমার বলে শনাক্ত করি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান