প্রবাসী স্বামীর টাকা-গহনা আত্মসাত করে অন্যত্র বিয়ে আঁখির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪

প্রবাসী স্বামীর টাকা-গহনা আত্মসাত করে অন্যত্র বিয়ে আঁখির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ |
বাগেরহাটের মোল্লাহাটে ইটালী প্রবাসী স্বামীকে ডিভোর্স না দিয়ে অন্যত্র বিয়ে এবং নগদ অর্থ ও গহনা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এক বধুসহ তার অভিভাবকদের বিরুদ্ধে। উপজেলার আড়ুয়াডিহি এলাকার মোঃ আলমগীর হোসেনের মেয়ে আফরোজা আক্তার আখিসহ তার মা বাবার বিরুদ্ধে মোল্লাহাট থানায় এ অভিযোগ করেছেন পাশ্ববর্তী টুঙ্গিপাড়া উপজেলার নিলফা এলাকার ইটালী প্রবাসী মোঃ রমজান আলী শেখের বাবা মোঃ জাহাঙ্গীর হোসেন। লিখিত ও মৌখিক অভিযোগে জানা যায়, গত মার্চের ৬ তারিখে পারিবারিকভাবে আখির সাথে ইটালী প্রবাসী রমজানের বিয়ে হয়। বিয়ের সময় আঁখিকে দেড় ভরি স্বর্ণালঙ্কার সহ ব্যবহারিক আনুষাঙ্গিক জিনিষপত্র দেয়া হয়। এছাড়া রমজানের থেকে নগদ দুই লাখ টাকা ও দামি মোবাইল ফোন নিয়েছে আখি ও তার

মা বাবা। উক্ত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ কোন কিছুই ফেরৎ না দিয়ে ও প্রবাসী স্বামীকে ডিভোর্স না করেই কয়েকদিন আগে আঁখিকে অন্যত্র বিয়ে দেয় তার বাবা মা। বিয়ে দেয়ার এ খবর জানা মাত্রই শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে আড়ুয়াডিহি পুত্র বধূর বাবার বাড়িতে যান রমজানের বাবা মাসহ কয়েক আত্মীয়। ওই বাড়িতে যাওয়া মাত্রই তাদের সাথে পুত্রবধূ আখির বাবা মা অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনার যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি। আফরোজা আক্তার আখির বাবা মোঃ আলমগীর হোসেন মুঠোফোনে জানান, বিয়ের কাবিনে ওই ছেলের স্বাক্ষর নেই, ইটালী থেকে দেশে ফিরে তিন

মাস ছিল, অথচ তার বাড়ি একবারও আসেনাই এমনকি তার মেয়ের সাথেও দেখা করে নাই। এছাড়া যা কিছু দিয়েছিল ওই ছেলে বাড়ি আসার আগেই সেসব তাদের বাড়ি থেকে তার মা বাবা রেখে দেয়। যে কারণে মেয়েকে অন্যত্র বিয়ে দিয়েছেন। এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি এখনো তার জানা নেই, তবে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু