প্রবাসীরা ভারতীয়রা কেন ট্রাম্পকে পছন্দ করেন না? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫
     ৫:৫৪ অপরাহ্ণ

প্রবাসীরা ভারতীয়রা কেন ট্রাম্পকে পছন্দ করেন না?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫ | ৫:৫৪ 156 ভিউ
গত ১৭ মার্চ জনপ্রিয় পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তিন ঘণ্টার এক দীর্ঘ সাক্ষাৎকারে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাক্ষাৎকারে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রতি উষ্ণ মনোভাব প্রকাশ করেন এবং তাদের মধ্যকার ‘দৃঢ় বন্ধন’-এর কথা উল্লেখ করেন। এর পরপরই মোদী ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ যোগ দেন এবং সেখানে লেখেন, ‘ধন্যবাদ, আমার বন্ধু’। এটি যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করা হচ্ছে। দুই দশক ধরে এই দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড হিন্দু ধর্মাবলম্বী, আর সেকেন্ড লেডি উষা ভ্যান্স ভারতীয় বংশোদ্ভূত। পাশাপাশি, দুই দেশের দুই শাসকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও দৃশ্যমান। তবে, আশ্চর্যের

বিষয় হলো—এই উষ্ণ সম্পর্কের পরও যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় প্রবাসীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা খুব একটা বাড়েনি। ভারতীয় বংশোদ্ভূতরা ট্রাম্পের প্রতি আগ্রহী নন কেন? জর্জিয়া ও পেনসিলভানিয়ার মতো গুরুত্বপূর্ণ সুইং-স্টেটগুলোতে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা উল্লেখযোগ্য। তারা স্থানীয়, রাজ্য এবং জাতীয় নির্বাচনে ভূমিকা রাখতে পারে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানরা কিছু সংখ্যালঘু ভোটারের সমর্থন পেলেও ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতি ৫২ লাখ ভারতীয় বংশোদ্ভূতের খুব বেশি আগ্রহ দেখা যায়নি। ২০২৩ সালে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাওমেন্ট পরিচালিত এক জরিপে দেখা গেছে, ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে যারা ডেমোক্র্যাট হিসেবে নিজেদের পরিচয় দেন, তাদের হার ২০২০ সালে ৫৬ শতাংশ থাকলেও ২০২৩ সালে কমে ৪৭ শতাংশে নেমেছে। তবে এর

অর্থ এই নয় যে, তারা বেশি রক্ষণশীল হয়ে উঠেছে। বরং রিপাবলিকানদের প্রতি সমর্থনের হার স্থির থেকে গেছে এবং ডেমোক্র্যাটদের থেকে সরে গিয়ে অনেকেই স্বতন্ত্র ভোটার হিসেবে নিজেদের পরিচিত করছেন। ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূতদের আকৃষ্ট করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। গত বছর দীপাবলি উৎসবের এক বার্তায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি হিন্দুদের ‘বামপন্থিদের ধর্মবিরোধী এজেন্ডা’ থেকে রক্ষা করবেন। ট্রাম্প প্রশাসন ভারতীয় বংশোদ্ভূতদের শীর্ষ পদেও নিয়োগ দিয়েছে—এর মধ্যে কাশ প্যাটেলকে এফবিআই পরিচালক, কুশ দেশাইকে ডেপুটি প্রেস সেক্রেটারি এবং হরমিত ঢিলনকে সহকারী অ্যাটর্নি জেনারেল (নাগরিক অধিকার বিষয়ক বিভাগ) করা হয়েছে। তবুও ভারতীয় বংশোদ্ভূতদের দূরত্ব কেন? ভারতীয় বংশোদ্ভূতদের বড় একটি অংশ এমন বিষয়গুলোর প্রতি আগ্রহী, যেগুলো

ট্রাম্পের এজেন্ডার সঙ্গে মেলে না। যেমন- ৮২ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত ভোটার কঠোর বন্দুক আইন চান, আবার ৭৭ শতাংশ ভোটার জলবায়ু পরিবর্তনকে গুরুত্বপূর্ণ ইস্যু মনে করেন। ট্রাম্পের প্রথম মেয়াদের শেষে মাত্র ৩৩ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত তার ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক পরিচালনার বিষয়ে সন্তুষ্ট ছিলেন। অন্যদিকে, কার্নেগির সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ভারতীয় বংশোদ্ভূতরা বাইডেনের রেকর্ডকে ট্রাম্পের চেয়ে ভালো মনে করেন। ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে রিপাবলিকানদের প্রতি সমর্থন বাড়ানোর চেষ্টা চলমান থাকলেও, সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলোতে মতবিরোধ থাকায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তাদের বড় একটি অংশকে নিজের দিকে টানা এখনো কঠিন বলে মনে হচ্ছে। তবে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থনও কিছুটা কমেছে, যা ভবিষ্যতের নির্বাচনে নতুন সমীকরণ তৈরি

করতে পারে। সূত্র: দ্য ইকোনমিস্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা