প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
সাউথ আফ্রিকাসহ সাউদার্ন আফ্রিকার দেশগুলোতে কর্মরত প্রায় তিন লাখ বাংলাদেশির সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে সাউথ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউদার্ন আফ্রিকা। একইসঙ্গে প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের দাবি জানায় সংগঠনটি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান সংগঠনের প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন চয়ন। এক স্মারকলিপিতে আমজাদ হোসেন চয়ন বলেন, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে প্রেরণ এবং সংশ্লিষ্ট পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, ই-পার্সপোট সেবা চালু এবং নতুন পাসপোর্ট প্রদান ও নবায়ন ফি কমানো, দূতাবাসে সেবার মান উন্নয়ন এবং দ্রুততর করতে প্রবাসীদের মধ্য থেকে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ, দূতাবাসকে

সিন্ডিকেট ও দালালমুক্ত করা, বিমানের টিকিটের দাম কমানোর আহ্বান করা হচ্ছে। এছাড়াও সাউদার্ন আফ্রিকার যে-সব দেশে দূতাবাস নেই সেসব দেশে অবিলম্বে কনস্যুলেট সেবা চালু, ঢাকার বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি-দুর্ব্যবহার বন্ধ করা এবং বাংলাদেশে সাউথ আফ্রিকার দূতাবাস স্থাপনের ব্যাপারে দ্রুত দ্বিপাক্ষিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয় সরকারের কাছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ