প্রবাসীদের অনুষ্ঠানে অংশ নিতে কুয়ালালামপুরে পূজা চেরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

প্রবাসীদের অনুষ্ঠানে অংশ নিতে কুয়ালালামপুরে পূজা চেরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
মালয়েশিয়ায় প্রবাসীদের বসন্ত উৎসবে যোগ দিতে কুয়ালালামপুর এসেছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শুক্রবার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। আগামী ১৬ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে প্রবাসী নারী উদ্যোক্তাদের সঙ্গে বসন্ত উৎসবের আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়ার আয়োজনে বসছে এ বসন্ত উৎসব। যেখানে মধ্যমণি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢালিউডের জনপ্রিয় এ নায়িকার। অনুষ্ঠানের আয়োজক মালয়েশিয়া এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট ও ইভেন্ট অর্গানাইজার কায়সার হামিদ হান্নান জানান, সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ায় রয়েছেন। বসন্ত উৎসবে মালয়েশিয়ায় বসবাসরত নারী উদ্যোক্তাদের সঙ্গে যোগ দেবেন এ অভিনেত্রী। পরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি। এদিকে জনপ্রিয়

এ নায়িকার প্রথমবারের মতো মালয়েশিয়ায় সফর উপলক্ষে প্রবাসীদের মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারাস এই নায়িকা খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্রে তার শুরুটা হয় ‘ভালোবাসার রং’-এ শিশুশিল্পী হিসেবে। নায়িকা হিসেবে তার প্রথম চলচ্চিত্র রাজ চক্রবর্তীর প্রযোজিত কলকাতার সিনেমা ‘নূরজাহান’। আর সবশেষ তার অভিনীত চলচ্চিত্র ‘লিপিস্টিক’ ও ‘আগন্তুক’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল