প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ |
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসছেন। পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন হানিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই হানিয়ার এই বাংলাদেশ সফর বলে জানিয়েছে আয়োজকরা। সোমবার সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে হানিয়া আমিরের একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। সেই ভিডিও বার্তায় হানিয়া আমিরকে বলতে শোনা গেছে, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।’ জানা গেছে, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সুবাদে ব্র্যান্ডটির প্রচারণায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন

হানিয়া আমির। ২০১৬ সালে অভিনয়ে নাম লেখান হানিয়া আমির। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ কিংবা ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকগুলো তাকে পৌঁছে দিয়েছে আকাশচুম্বী খ্যাতিতে। সাম্প্রতিক সময়ে ভক্তদের কাছে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার প্রিয় মুখ। পাকিস্তানের বাইরে বাংলাদেশেও তার বিপুলসংখ্যক ভক্ত রয়েছে। অনেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ