প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে ইতালির ইতিহাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে ইতালির ইতিহাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
ইতিহাস গড়ল ইতালির ক্রিকেট দল! প্রথমবারের মতো তারা জায়গা করে নিলো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে হারর পরে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ফুটবলের দ্বিতীয় সেরা ট্রফি জয়ী দলের। শুক্রবার হেগে অনুষ্ঠিত ইউরোপিয়ান কোয়ালিফায়ারের শেষ রাউন্ডে এই নাটকীয় হিসাব-নিকাশের ম্যাচটি একদিকে যেমন ইতালিকে আনন্দ দিয়েছে, অন্যদিকে ভেঙে দিয়েছে জার্সির স্বপ্ন। ইতালি প্রথমে ব্যাট করে তোলে ১৩৪/৭। জার্সির আশা ছিল, নেদারল্যান্ডস যেন এই রানটা ১৫ ওভারের মধ্যে তাড়া করে—তাহলেই তারা পয়েন্ট তালিকায় ইতালিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে যেত এবং বিশ্বকাপের টিকিট পেয়ে যেত। নেদারল্যান্ডস জয় পেলেও তা ১৫ ওভারের মধ্যে নয়—তারা ম্যাচ শেষ করে ২০ ওভারেই, তাও মাত্র ১ উইকেট হারিয়ে। ফলে জার্সি ও

ইতালির পয়েন্ট সমান (৫), তবে নেট রান রেটে (+০.৬১২) এগিয়ে থেকে ইতিহাস লিখে দিল ইতালি। ব্যাট হাতে ইতালির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন বেন মানেন্তি। বল হাতে তিন উইকেট পান ডাচ তারকা রুলোফ ভ্যান ডার মারভে। চেজ করতে নেমে দুর্দান্ত শুরু পায় নেদারল্যান্ডস—মাইকেল লেভিট ও ম্যাক্স ও'ডাউড ৭১ রান তুলে ফেলে মাত্র ৭.৩ ওভারে। তখনই আশঙ্কার মেঘ ঘনিয়ে আসে ইতালির জন্য। কিন্তু মাঝের ওভারে বোলিংয়ে ফিরে ম্যাচটা টেনে ধরে ইতালির স্পিনাররা—ক্রিশান কালুগামাগে ১ উইকেট ও ২৫ রান দিয়ে এবং মানেন্তি ৪ ওভারে উইকেট না পেলেও দেন মাত্র ২৫ রান। শেষ পর্যন্ত ও'ডাউড (৪৭*) এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ধীর গতির ব্যাটিং ম্যাচকে ২০ ওভার পর্যন্ত

টেনে নিয়ে যায়—আর সেখানেই বিশ্বকাপের টিকিটটা চলে যায় ইতালির হাতে। জার্সির খেলোয়াড়রা পুরো সময়টায় প্যাভিলিয়নে বসে ম্যাচটি দেখছিলেন। ও'ডাউডের ব্যাট থেকে প্রত্যাশা ছিল আরও দ্রুত রান—কিন্তু শেষ ওভারে গ্রান্ট স্টুয়ার্টের আঁটসাঁট লাইন-লেন্থ ভেঙে দিল সেই সম্ভাবনা। এই হারের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য) খেলতে পারছে না জার্সি। অন্যদিকে, ১৯৮৪ সাল থেকে আইসিসির সদস্য থাকা ইতালি—যারা একসময় ইউরোপের মাঝারি মানের দল হিসেবেই পরিচিত ছিল—আজ তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য উদযাপন করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু