প্রতিমাসে ৫০ হাজার করে সেনা হারাচ্ছে ইউক্রেন, দাবি রাশিয়ার – ইউ এস বাংলা নিউজ




প্রতিমাসে ৫০ হাজার করে সেনা হারাচ্ছে ইউক্রেন, দাবি রাশিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫ |
রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতি মাসে প্রায় ৫০ হাজার করে সেনা হারাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। গত ছয় মাস ধরে এমনটা ঘটছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আরটির। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে ইতোমধ্যেই ৫১ হাজার ৯৬০ সেনা হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী; তার আগের মাস ডিসেম্বরে এই সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৭০ জন এবং নভেম্বরে ছিল ৬০ হাজার ৮০৫ জন। তবে প্রতিমাসে যে পরিমাণ সেনা হারাচ্ছে ইউক্রেন, সেই তুলনায় নিয়োগে ঘাটতি থেকে যাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, প্রতি মাসে গড়ে ৩০ হাজার নতুন সেনা নিয়োগ দিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। এছাড়া বাহিনী থেকে সেনাদের পলায়নের ঘটনাও ঘটছে নিয়মিত। ২০২২ সালের ফেব্রুয়ারি শেষ

সপ্তাহ থেকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী থেকে প্রায় ১ লাখ সেনা পালিয়েছেন বলে দাবি করেছে রুশ মন্ত্রণালয়। সেনাবাহিনীতে নিয়োগ আরও বাড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বয়স ২৫ থেকে ১৮ বছরে নামিয়ে আনার জন্য ভ্লাদিমির জেলেনস্কির ওপর চাপ ছিল পাশ্চিমা বিশ্বের; বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার জেলেনস্কিকে এ ইস্যুতে আহ্বান জানিয়েছিলেন। জেলেনস্কি সেই আহ্বান প্রত্যাখ্যান না করলেও সরাসরি তাতে সায় দেননি। সে সময় মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় বাহিনীর কাছে জনবলের চেয়েও বড় সংকট হলো সমরাস্ত্রের অভাব। তবে জেলেনস্কির অন্যতম উপদেষ্টা নিকোলাই এসচুর গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছেন, সরকার শিগগিরই সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের

বয়স ২৫ থেকে ১৮ বছরে নামিয়ে আনবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং