প্রকৃতিতে শীতের আগমনী বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫

প্রকৃতিতে শীতের আগমনী বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ |
ভোর হতেই কুয়াশার দেখা, সকালের রোদে মিষ্টি ভাব, বার্তা দিয়ে যায়, প্রকৃতিতে শীত এলো বলে। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপরেই শীতকাল। কিন্তু গ্রাম বাংলার প্রকৃতি এখন থেকেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের জেলা গুলোতে এরইমধ্যে দেখা মিলছে ভোরের শিশির আর কুয়াশার। তবে গ্রামাঞ্চলেও দিনভর আবহাওয়া অনেকটা গরমই থাকছে। দিনশেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। এদিকে শীত পুরোপুরি আসার আগেই শহর-গ্রামে জমে উঠেছে পিঠাপুলির দোকানগুলো। এদিকে পিঠেপুলি জমে উঠলেও রাজধানীর আবহাওয়া কিন্তু বলছে, শীত এখনো অনেকটাই দূরে। সোমবারের আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মংলায় ৩৫ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন রংপুরের ডিমলায় ২৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৩৩ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫৬ মিনিটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান