প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়লেন ফরিদপুরের মারুফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫

প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়লেন ফরিদপুরের মারুফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ |
ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুরতলা গ্রামের যুবক মারুফ মোল্যা প্যারাগ্লাইডার তৈরি করে চমক দেখিয়েছেন। তার তৈরি প্যারাগ্লাইডার নিয়ে আকাশে উড়িয়ে সবার মাঝে বিস্ময় সৃষ্টি করেছেন। ছোটবেলা থেকেই আকাশে উড়ার স্বপ্ন দেখে আসছিলেন মারুফ। কক্সবাজার বেড়াতে গিয়ে প্রথম ইচ্ছা জাগে তার। এরপর ইউটিউব দেখে প্যারাগ্লাইডার তৈরির চেষ্টা চালিয়ে ৬ মাস পর সফল হন। পরিবারের দারিদ্র্যতার কারণে এসএসসি পাশের পর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি মারুফ; কিন্তু তার মনোবল এবং আকাশে উড়ার আকাঙ্ক্ষা তাকে কোনোভাবেই দমাতে পারেনি। প্যারাগ্লাইডার তৈরি করতে গিয়ে বাধা-বিপত্তি পার করতে হয়েছে মারুফকে। ইউটিউবে ভিডিও দেখে এবং নিজস্বভাবে যন্ত্রাংশ সংগ্রহ করে কয়েক মাসের চেষ্টায় সফলভাবে তিনি প্যারাগ্লাইডার তৈরি করেন। শুরুতে অনেক সমালোচনা শুনতে

হলেও আকাশে উড়ানোর পর এলাকাবাসীর মাঝে আনন্দ বইছে। স্থানীয়রা জানিয়েছেন, ছোটবেলা থেকেই কিছু না কিছু তৈরি করত মারুফ। হঠাৎ দেখা গেল প্যারাগ্লাইডারে আকাশে উড়ছে মারুফ। দেখে গ্রামের আনেকেই এখন গর্ব প্রকাশ করছেন। এছাড়া তিনি ইলেকট্রিক্যাল থেরাপি মেশিন তৈরি করেছেন। যাদের হাত-পা ঘামে তারা এ মেশিনের সাহায্যে উপকার পেতে পারেন। স্কুলছাত্র বিল্লাল হোসেন বলেন, আমাদের চরাঞ্চল এবং আড়িয়াল খাঁ নদের তীরে গ্লাইডার দিয়ে বিনোদনের জন্য পর্যটক আকৃষ্ট করা যেতে পারে। যেমন কক্সবাজার ভ্রমণে গিয়ে মানুষ এ গ্লাইডারে উড়ে আনন্দ পান। স্থানীয় সাংবাদিক প্রভাত কুমার সাহা বলেন, মারুফ প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উড়ার পর এলাকার মানুষের মাঝে আনন্দ বইছে। তার আকাশে উড়ার খবর শুনে দেখতে এসেছি। মারুফ

মোল্লা বলেন, ছোটবেলা থেকেই আকাশে উড়ার ইচ্ছা ছিল। আমি প্রায় ৬ মাসের প্রচেষ্টায় সফল হয়েছি। বিদেশ থেকে প্যারামোটর আনতে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা খরচ হয়, কিন্তু আমি মাত্র ১ লাখ টাকায় এটি তৈরি করতে সক্ষম হয়েছি। যদি সরকারের সহযোগিতা পাই, তবে আরও বড়মাপের প্যারাগ্লাইডার তৈরি করব এবং এটি বাজারজাত করব। এর পাশাপাশি, আমি ইলেকট্রিক্যাল থেরাপি মেশিন তৈরি করেছি, যা হাত-পা ঘামানোর সমস্যার সমাধান দিতে সাহায্য করবে।’ মারুফের এ অবদান এলাকার মানুষের মধ্যে এক নতুন সম্ভাবনা ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ