পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬
     ৬:০৭ পূর্বাহ্ণ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ | ৬:০৭ 31 ভিউ
পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, পোস্টাল ব্যালটের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। তাই পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন সানাউল্লাহ। তিনি বলেন, ইলেকটোরাল ইন্টেগ্রিটি রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পোস্টাল ব্যালট নিয়ে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, জাতীয় পরিচয়পত্র ব্লক এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া

হবে। দেশে একই ব্যালটে সাধারণ ও পোস্টাল ভোট গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে সানাউল্লাহ বলেন, এ বিষয়ে আমরা চিন্তা করছি। আগামীকাল (শুক্রবার) কমিশনের বৈঠক সিদ্ধান্ত হবে। তিনি বলেন, প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ সংশ্লিষ্ট সব দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়েছে। এই নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৭ হাজার ৮৪টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ লাখ ৭ হাজার ৫০০টি ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে এবং এখন পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ৮৭৩ জন ভোটার ব্যালট হাতে পেয়ে কিউআর কোড

স্ক্যান করেছেন। তবে ভুল ঠিকানার কারণে ৪ হাজার ৫২১টি ব্যালট ফেরত এসেছে। যার বেশিরভাগই ফেরত এসেছে মালয়েশিয়া থেকে। তিনি জানান, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় অনেক প্রবাসী স্বল্প পরিসরে বসবাস করায় একাধিক ভোটার একই ঠিকানা ব্যবহার করেছেন। এ কারণে কোথাও কোথাও বাল্ক ডিস্ট্রিবিউশনের ঘটনা ঘটেছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো তদন্ত করে এখন পর্যন্ত ব্যালট জালিয়াতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাহরাইনের একটি ঘটনার কথা উল্লেখ করে সানাউল্লাহ বলেন, সেখানে একটি এলাকায় একসঙ্গে ব্যালট বিতরণের ভিডিও পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে বাহরাইন পোস্টকে মৌখিক নোট দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ব্যালটগুলো দূতাবাসে ফেরত এনে ব্যক্তিগতভাবে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে সিপিআর (ন্যাশনাল আইডি সমমান)

দেখানো ছাড়া কোনো ব্যালট হস্তান্তর করা হবে না। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে এখন পর্যন্ত কোনো অনিয়ম পাওয়া যায়নি বলেও জানিয়ে তিনি বলেন, ওমান ও কুয়েতের কিছু ভিডিও যাচাই করা হচ্ছে, তবে সেগুলো মূলত বাল্ক বিতরণ প্রক্রিয়ার বাস্তবতা থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইসি সানাউল্লাহ বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হতে পারে। লাইভ ভেরিফিকেশন ছাড়া কোনো ভোট গ্রহণ করা হবে না। দেশের ভেতরে ভোটের জন্য ব্যালট এখনো পাঠানো হয়নি জানিয়ে তিনি বলেন, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দেশীয় ভোটের ব্যালট ছাপানো ও বিতরণ শুরু হবে। প্রয়োজনে প্রবাসীদের জন্যও ‘অ্যাকচুয়াল

ব্যালট’ পাঠানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে যেন এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত না হয়—এ জন্য প্রবাসী ভোটারসহ সবার সহযোগিতা কামনা করছি। এ সময় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন