ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ
প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি
এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল
আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম
এমপি গাজী নজরুল এখন কোথায়?
বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার
পুলিশ বক্সে আশ্রয় নিয়েও বাঁচতে পারলেন না যুবদল কর্মী
ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবদল কর্মী খুন হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে নগরীর পাটগুদাম বীজ মোড়ে পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত রেদুয়ান জাহান রিয়াদ নগরীর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের সামনে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে দৌড়ে বক্সের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আহত অবস্থায় অনেকক্ষণ বক্সের ভিতরে পড়েছিল। পরে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্ষণে মারা যান তিনি।
নিহতের
বাবা সাইদুল হক বলেন, ‘আমার ছেলেকে কেউ বাঁচাতে আসেনি। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। তবে, কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করত।’ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছেলের খুনিদের বিচার করার দাবি জানান তিনি। মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইনছান বলেন, ‘নিহত রেদুয়ান জাহান রিয়াদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সে যুবদলের একজন সক্রিয় কর্মী। এই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের মধ্যে বিরোধের জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।