পুলিশ ডেকে প্রতিবেশীকে আটকের দাবিতে আত্মহত্যার চেষ্টা, গৃহবধূ গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

পুলিশ ডেকে প্রতিবেশীকে আটকের দাবিতে আত্মহত্যার চেষ্টা, গৃহবধূ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
চাঁপাইনবাবগঞ্জ শহরে লিখিত কোনো অভিযোগ ছাড়াই পুলিশ ডেকে উত্যক্তের অভিযোগে এক প্রতিবেশীকে আটকের দাবিতে পুলিশের উপস্থিতিতে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টার অভিযোগে সায়েমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের টিকরামপুর মহল্লার শহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ‘৯৯৯’ মারফৎ পুলিশ ডাকেন সায়েমা। সদর থানার এএসআই আকুব্বর আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি এক প্রতিবেশীর প্রতি উত্যক্তের অভিযোগ এনে তাকে আটকের দাবি জানাতে থাকেন। পুলিশ প্রথমে এ ব্যাপারে তাকে থানায় লিখিত অভিযোগ করতে বলেন। এ ছাড়াও পুলিশ তাৎক্ষণিক তদন্তে

ওই গৃহবধূর অভিযোগের কোনো সত্যতা পায়নি। এ অবস্থায় ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে যে ঘরে তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন সেই ঘরের একটি খোলা জানালা দিয়ে এএসআই আকুব্বর ওই নারীর সঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলিয়ে দিতে সক্ষম হন। ওসি তাৎক্ষণিক ওই নারীকে আশ্বাস দেন যে, যাকে তিনি আটকের দাবি করছেন তাকে অবিলম্বে আটক করা হবে। ওসি এভাবে ওই নারীকে বুঝিয়ে আত্মহত্যা করা থেকে নিবৃত্ত করেন। পরে তাকে থানায় আনা হয়। ওসি বলেন, প্রাথমিক তদন্তে ওই নারীর আচরণ সন্তোষজনক নয় বলে এলাকাবাসী জানিয়েছে। এমনকি তার স্বামীও

জানিয়েছেন যে, তার স্ত্রী জেদী প্রকৃতির। মেয়েটির স্থায়ী বাড়ি শহরের পিটিআই এলাকায়। ওই মহল্লায় তিনি কাঠের আড়তের শ্রমিক স্বামীকে নিয়ে ভাড়া থাকেন। ওসি আরো বলেন, পুলিশের উপস্থিতিতে সে আত্মহত্যায় সক্ষম হলে পুলিশ বড় ধরনের বিপদে পড়ত। এ ছাড়া প্রাথমিক তদন্তে জানা গেছে, যে ব্যক্তিকে সায়েমা আটকের দাবি করছিলেন, সেই ব্যক্তির স্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব। তারই জেরে তিনি একাজ করেন। এ ঘটনায় এএসআই আকুব্বর বাদী হয়ে পুলিশকে হয়রানি ও আত্মহত্যা চেষ্টার অভিযোগে ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান