পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫
     ৫:৩৮ পূর্বাহ্ণ

আরও খবর

মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন

দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা

শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত

শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৫:৩৮ 83 ভিউ
জুলাই আন্দোলনে আগুনে পুড়ে যাওয়া পুলিশের গাড়ির ঘাটতি পূরণে ২০০ পিকআপ কেনা হচ্ছে। এ প্রস্তাবসহ চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির পৃথক সভায় সার, এলএনজি আমদানিসহ তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে দুই হাজার ২৪৪ কোটি টাকা। এছাড়া ওই বৈঠকে বিদ্যুৎ প্রকল্পসংক্রান্ত মামলা আদালতের বাইরে মেডিয়েশনে ২ কোটি ডলারে সমঝোতা হয়। এজন্য ওই পরিমাণ মার্কিন ডলার সংস্থানের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন

পিকআপ কেনা হচ্ছে। এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন টাঙ্গাইল কটন মিলস লিমিটেডের ১.৩৬ একর জমি বিক্রয় এবং স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও তাতে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত মুদ্রণ প্রস্তাবও অনুমোদন পেয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। ২০২৪ সালের ১ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত সংঘটিত গণঅভ্যুত্থান ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত ঘটনায় দেশের ৬৩৯টি থানার মধ্যে ৪৬০টি থানায় এবং অন্যান্য পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগের কারণে পুলিশের বিপুলসংখ্যক যানবাহন ভস্মীভূত হয়। ফলে দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে পুলিশের জন্য পিকআপ কেনা হচ্ছে। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এসব গাড়ি কেনা হবে। প্রতিটি পিকআপের দাম ৮৬ লাখ টাকা। সে

হিসাবে ২০০টি পিকআপ কিনতে ব্যয় হবে ১৭২ কোটি টাকা। এছাড়া টাঙ্গাইল কটন মিলসের ১.৩৬ একর জমি বিক্রয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মিলটি ১৯৬১ সালে ২৭.২৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। বর্তমান আর্থিক অবস্থা বিবেচনায় মিলের জমি বিক্রির প্রস্তাব করেছে বিটিএমসি। ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত লেখা মুদ্রণকাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। ওই বৈঠকে হরিপুরে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য প্রকল্পসংক্রান্ত মামলা আদালতের বাইরে মেডিয়েশনে ২ কোটি ডলারে সমঝোতা হয়। এজন্য ওই পরিমাণ ডলার সংস্থানের নীতিগত অনুমোদন দেওয়া

হয়েছে। ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক: বাস্তবায়নাধীন মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করা হচ্ছে। প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ৮ দশমিক ৪৪৭৫ টাকা। এ বিদুৎকেন্দ্র থেকে ৩০ বছর মেয়াদে বিদ্যুৎ ক্রয়ে মোট ব্যয় হবে দুই লাখ ১৭ হাজার চার কোটি ৪০ লাখ টাকা। সার আমদানি : রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব থেকে ৭০ হাজার টন সার আমদানি করা হবে। ব্যয় হবে ৪৫২ কোটি টাকা। এর মধ্যে ৪০ হাজার টন ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার। এছাড়া রাশিয়া থেকে ৩০ হাজার টন মিউরেট-অব-পটাশ সার আনা হবে। যার আন্তর্জাতিক বাজার মূল্য ৯৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় ১১৮ কোটি

টাকা। এলএনজি আমদানি : পৃথক তিনটি কোটেশনের মাধ্যমে মে, জুন ও জুলাইয়ের জন্য তিন কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে। এতে মোট ব্যয় হবে এক হাজার ৬২০ কোটি ৫ লাখ ২৮ হাজার ৬৬৪ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার