পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বলবেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বলবেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুদ্ধ বন্ধ করতে বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দায়িত্ব হস্তান্তর বিষয়ক টিমের প্রধান রবার্ট উইলকি এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ফোন করে বলবেন যে তিনি যথেষ্ট করেননি। যদিও পুতিন যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের কথা না শোনেন তাহলে ট্রাম্পের নির্বাহী আদেশ আমেরিকার জ্বালানির শক্তি দেখাবে। উইলকি বলেন, আমেরিকার তরল প্রাকৃতিক গ্যাস ইউরোপে যাওয়া শুরু হবে। এবং বিশ্ব তেলের বাজারে আমেরিকার উপস্থিতি তেলের দাম কমিয়ে দেবে- যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করবে। এটি পুতিনের যুদ্ধকালীন অর্থনীতিকে বড় ধাক্কা দিবে। এদিকে ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চুক্তির ব্যাপারে আগ্রহী

বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পর সোমবার (২০ জানুয়ারি) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। খবর বিবিসির। প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন, বেশিরভাগ মানুষ মনে করেছিলো যে এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে আমি মনে করি, তিনি (জেলেনস্কি) এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের ৩১ মার্চ : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের