পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনে ধস, গড় লেনদেন কমেছে ৩৯% – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনে ধস, গড় লেনদেন কমেছে ৩৯%

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ |
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনে বড় ধস দেখা দিয়েছে। ১৪ থেকে ১৮ই সেপ্টেম্বরের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনেই বাজার ছিল নিম্নমুখী। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটির সব সূচক ১ শতাংশের বেশি কমেছে। পাশাপাশি লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দুই-তৃতীয়াংশের দরপতন ঘটেছে। সার্বিকভাবে সাপ্তাহিক গড় লেনদেন কমেছে প্রায় ৩৯ শতাংশ। বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহে ৭৫ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ কমে ৫ হাজার ৪৫০ পয়েন্টে নেমে এসেছে। আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৫২৪ পয়েন্টে। বাছাই করা ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ কমেছে ৪৪ পয়েন্ট বা ২.০৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ পয়েন্টে। শরীয়াহ

সূচক ডিএসইএসও কমেছে ১৮ পয়েন্ট বা ১.৫১ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। তালিকাভুক্ত ১৬টি সিকিউরিটিজে কোনো লেনদেন হয়নি। লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৮টির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির। লেনদেনের পরিমাণে বড় পতন লেনদেন চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৭০১ কোটি ৭ লাখ টাকা। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ১ হাজার ১৪৯ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে লেনদেন কমেছে প্রায় ৪৪৮ কোটি টাকা বা ৩৯.০২ শতাংশ। পুরো সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে এই অঙ্ক ছিল ৫ হাজার ৭৪৮

কোটি ৩১ লাখ টাকা। খাতভিত্তিক অবদান লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি অবদান ছিল ওষুধ ও রসায়ন খাতে। প্রতিদিন গড়ে এই খাত থেকে লেনদেন হয়েছে ৯৫ কোটি ৩৯ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ব্যাংক খাত, প্রতিদিন গড়ে ৮০ কোটি ১৪ লাখ টাকা। তৃতীয় স্থানে ছিল প্রকৌশল খাত, প্রতিদিন গড়ে ৭৯ কোটি ১০ লাখ টাকার লেনদেন। এছাড়া বস্ত্র খাত ও খাদ্য ও আনুষঙ্গিক খাত যথাক্রমে প্রতিদিন গড়ে ৭৫ কোটি ২৫ লাখ টাকা এবং ৪৯ কোটি ১৭ লাখ টাকার লেনদেন করেছে। বাজার মূলধন লেনদেন ও সূচকে মন্দাভাবের প্রভাবে গত সপ্তাহে বাজার মূলধনও কমেছে। পাঁচ কার্যদিবসে ডিএসইর মূলধন কমেছে ১৪৫ কোটি ৮৭ লাখ টাকা। বৃহস্পতিবার সপ্তাহ শেষে

এক্সচেঞ্জটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি ৭২ লাখ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৭ লাখ ২৪ হাজার ৬১২ কোটি ৫৯ লাখ টাকা। খাতভিত্তিক রিটার্ন খাতভিত্তিক মুনাফা বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে মাত্র পাঁচটি খাত ইতিবাচক রিটার্ন দিয়েছে। এর মধ্যে করপোরেট বন্ড খাতে সর্বোচ্চ ২.৮৭ শতাংশ রিটার্ন এসেছে। সেবা ও আবাসন খাতে রিটার্ন ছিল ২.৬২ শতাংশ। বস্ত্র খাতে রিটার্ন এসেছে.৭০ শতাংশ, প্রকৌশল খাতে.৬১ শতাংশ এবং সিমেন্ট খাতে.৪৭ শতাংশ। অন্যদিকে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাতে—৬.৫০ শতাংশ। এরপর ভ্রমণ ও অবকাশ খাতে ৫.২৫ শতাংশ এবং জীবন বীমা খাতে ৪.৫৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ একই সময়ে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম

স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে। প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১.১৭ শতাংশ নেমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩৮ পয়েন্টে। সিএসসিএক্স সূচক কমেছে ১.১৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৯ হাজার ৪১৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক কমেছে ১.৬৬ শতাংশ এবং সিএসই-৫০ কমেছে ১.২৫ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৭ কোটি ৬ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২৫ কোটি ২১ লাখ টাকা কম। লেনদেন হওয়া ৩১২টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা