পিরোজপুর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অস্ত্রসহ গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪

পিরোজপুর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অস্ত্রসহ গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ |
র‌্যাব-০৮ এর অভিযানে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদার অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা। তিনি জানান, গত জুলাই মাসে দেশব্যাপী শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সারা দেশে আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতা কমীর্রা বিভিন্ন প্রকার দেশী বিদেশী অস্ত্র হাতে নিয়ে ছাত্র-জনতার উপর হামলা, মারামারি ও মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে। এসময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সোহাগ সিকদার (৩১) শহরের একাধিক স্থানে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ছাত্র-জনতার উপর চড়াও হয়। বিষয়টি র‌্যাব-৮ এর

নজরে আসলে তাকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ছায়াতদন্ত শুরু করা হয়। ২৫ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫ টার দিকে র‌্যাবের সদর কোম্পানীর একটি দল পিরোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রামে অভিযান চালিয়ে সোহাগ সিকদারকে আটক করে। সোহাগ পিরোজপুর জেলার সদর থানার কুমারখালী গ্রামের মোঃ শাহাদাৎ সিকদারের ছেলে। এসময় আসামীর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পিরোজপুর জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭ টি মামলা রয়েছে। আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার এলপিজি সিন্ডিকেট: সরকার নির্ধারিত দাম কেবলই কাগজে-কলমে, বাজারের চিত্র উল্টো মড়ার উপর খাঁড়ার ঘা: হামের প্রাদুর্ভাবের মাঝেই যক্ষ্মা নিয়ন্ত্রণে শঙ্কা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি মঙ্গার আগমন ধ্বনি? জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির কৃষক কার্ড পাবেন ২০,৬৭১ জন: বছরে ২৫০০ টাকা, মাসে ২০৮ টাকা গড়ে ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ