পাকিস্তানে স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিকসহ নিহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬

পাকিস্তানে স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিকসহ নিহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ |
পাকিস্তানে তামা ও স্বর্ণখনি প্রকল্পে সশস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন তুরস্কের নাগরিকও রয়েছেন। বেলুচিস্তানের চাগাই জেলায় বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। কোম্পানি সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ন্যাশনাল রিসোর্সেস লিমিটেড (এনআরএল)-এর দারিগুন এলাকায় অবস্থিত খনিতে এ হামলা চালানো হয়। ডালবন্দিন শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে এ প্রকল্পটি অবস্থিত। এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, বুধবার বিকাল ৫টা ৪৫ মিনিটে হামলাটি শুরু হয়। সঙ্গে সঙ্গে ফ্রন্টিয়ার কর্পসসহ (এফসি) নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশ জানায়, খনিতে নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা খনির ড্রিলিং যন্ত্র, জেনারেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ

সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়। গুলিবর্ষণ ও রকেট হামলার কারণে একটি জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, এতে কয়েকজন কর্মী দগ্ধ হয়ে মারা যান। পরে হামলাকারীরা একাধিক যানবাহন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। হতাহতদের ডালবন্দিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হতাহতদের মধ্যে বেলা, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া, গিলগিট-বালতিস্তানসহ বিভিন্ন অঞ্চল এবং স্থানীয় এলাকার মানুষ রয়েছেন। নিহতদের মধ্যে ওমর নামে একজন তুর্কি নাগরিকও শনাক্ত হয়েছেন। ঘটনার পর নিরাপত্তা বাহিনী দুর্গম এলাকায় তল্লাশি ও অভিযানে নেমেছে। কোম্পানি জানিয়েছে, অবশিষ্ট কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল