পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা স্থগিত – ইউ এস বাংলা নিউজ




পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫ |
পাকিস্তানে বৈদেশিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জিও নিউজকে ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশ অনুসারে পুনর্মূল্যায়নের জন্য পাকিস্তানের বৈদেশিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।’ কোনো দেশের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসও এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছেন। ব্রুস বলেন, ‘যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য পুনর্মূল্যায়ন ও পুনর্বিন্যাস সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী রুবিও পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়ন করা সব মার্কিন বৈদেশিক সহায়তা পর্যালোচনার জন্য স্থগিত করেছেন।’ তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেমন বলেছেন, ‘আমরা যে প্রতিটি ডলার ব্যয় করি, যে

প্রতিটি কর্মসূচিতে আমরা অর্থায়ন করি এবং যে প্রতিটি নীতি অনুসরণ করি তা তিনটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে ন্যায্যতা প্রমাণ করতে হবে: এটি কি আমেরিকাকে নিরাপদ করে তোলে? এটি কি আমেরিকাকে শক্তিশালী করে তোলে? এটি কি আমেরিকাকে আরও সমৃদ্ধ করে তোলে?' ট্রাম্পের এই পদক্ষেপের কারণে পাকিস্তানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউএসএআইডি প্রকল্প তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে গেছে। যার মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সুরক্ষা প্রচারের জন্য একটি প্রধান কর্মসূচি অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং