পাকিস্তানে বৃষ্টির জন্য নামাজ আদায় লাখো মুসল্লির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪
     ৯:১৫ পূর্বাহ্ণ

পাকিস্তানে বৃষ্টির জন্য নামাজ আদায় লাখো মুসল্লির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৯:১৫ 102 ভিউ
বাতাসে মারাত্মক দূষণের কারণে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন পাকিস্তানের বিভিন্ন প্রদেশের লাখো মানুষ। এর আগে সামাজিকমাধ্যমে সংকটকালীন সময়ে এ বিশেষ প্রার্থনার আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বায়দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় পাঞ্জাব প্রদেশে শুক্রবার স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বেগতিক হওয়ায় সব ধরনের নির্মাণ কার্যক্রম নিষিদ্ধ করা, স্কুল বন্ধ রাখা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাস চালু উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আধ্যাত্মিক সংহতির ওপর জোর দিয়ে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন লাখো মানুষ। শুক্রবার (১৫ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার লাহোরকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান

আইকিউএয়ার। বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ৬৮২। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এমন আবহে শেহবাজ শরিফ সামাজিকমাধ্যমে জাতির উদ্দেশে বলেন, ‘আমি জাতিকে নামাজ-ই-ইসতিসকা পড়ার অনুরোধ করছি এবং বৃষ্টির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি। ধর্মীয় পণ্ডিত এবং সুফি নেতাদের নামাজের আয়োজন নিশ্চিত করতে তাদের ভূমিকা পালন করা উচিত।’ প্রধানমন্ত্রী শেহবাজ বৃষ্টিপাতের সম্ভাব্য উপকারিতা তুলে ধরে বলেন, ‘এটি পরিবেশের উন্নতি করতে পারে এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে, যা বৃষ্টির অভাবের কারণে বেড়েছে। ’ ‘বৃষ্টি মানুষের জন্য স্বস্তি এনে দেবে এবং চলমান দুর্ভোগ কমাতে সাহায্য করবে।’ তিনি আরও অনুরোধ করে বলেন, ‘ফেডারেল এবং প্রাদেশিক

প্রশাসনের অধীনে সারা দেশে সব মসজিদে নামাজ-ই-ইসতিসকা পরিচালনা করা হোক। এই কঠিন সময়ে, বৃষ্টির প্রার্থনায় আধ্যাত্মিক সংহতি প্রয়োজন’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার