পাকিস্তানে বর-কনেসহ বিয়ের গাড়ি খাদে, নিহত ২৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

পাকিস্তানে বর-কনেসহ বিয়ের গাড়ি খাদে, নিহত ২৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
পাকিস্তানে বর-কনেসহ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের বরাত দিয়ে ডন জানায়, মঙ্গলবার গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলায় স্থানীয় সময় দুপুর একটায় একটি ব্রিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। বাসে মোট ২৭ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে ১৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ। নববধূকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন। নিখোঁজ বাকি ১২ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। নদীতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় হতাহতের

সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান সুষ্ঠু ভোট হলে ৫৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত: শেখ হাসিনা সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান: আওয়ামী লীগের পঁচাত্তর পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ! লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু