পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ May, ২০২৬

পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ May, ২০২৬ |
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার ফতেহ খেল পুলিশ ফাঁড়িতে অজ্ঞাত কোনো পক্ষ বিস্ফোরকবোঝাই একটি গাড়িসহ আঘাত করলে পুরো ফাঁড়িটি উড়ে যায়। এতে অন্তত ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। গতরাতে এই ঘটনা ঘটে। আজ রোববার ঘটনাটি নিশ্চিত করেছে বান্নু জেলা পুলিশ। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বেশ কয়েজন সদস্য ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলের ধ্বংসস্তূপ থেকে তিন পুলিশ কর্মকর্তাকে জীবিত উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে বান্নুর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সাজ্জাদ খান গভীর রাতে নিকটস্থ ডিএইচকিউ হাসপাতাল পরিদর্শন

করে। এ সময় সাংবাদিকদের জানানো হয়, শক্তিশালী বিস্ফোরণে চেকপোস্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকজন কর্মী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। ডিআইজি জানায়, এই প্রাণঘাতী হামলা সত্ত্বেও বান্নু পুলিশের মনোবল অটুট রয়েছে। সন্ত্রাসীরা তাদের ঘৃণ্য পরিকল্পনায় কখনোই সফল হবে না। এই হামলাটি সন্ত্রাসীদের ‘কাপুরুষোচিত কাজ’ হিসেবে প্রমাণিত হবে। এই নৃশংস হামলার সঙ্গে জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে খুঁজে বের করার প্রতিজ্ঞার কথা জানানো হয়। বান্নু জেলা থেকে সন্ত্রাসীদের সমূলে নির্মূল করার ঘোষণাও আসে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এক বিবৃতিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুধু খাইবার-পাখতুনখাওয়ার যুদ্ধ নয়, এটি সমগ্র

দেশের যুদ্ধ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে খাইবার পাখতুনখোয়া পুলিশ অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। খাইবার পাখতুনখোয়া সরকার সন্ত্রাসবাদের দ্বারা ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে আছে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মুখ সমরে প্রদেশের পুলিশ বাহিনীর আত্মত্যাগের প্রশংসা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং