পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪

পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ |
পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে অবশেষে সরকার ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে আলোচনা শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনে দু’পক্ষের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে গত বছর গ্রেফতারের পর থেকে বিরোধী দলের সঙ্গে সরকার ও রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে উঠেছে। দলটির পক্ষ থেকে এই সময়ে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে, যার মধ্যে অনেকগুলোই সহিংসতায় পরিণত হয়। গত মাসে পিটিআইর ‘ফাইনাল কল’ নামে শক্তি প্রদর্শনের কর্মসূচির পর রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে। দলটি দাবি করে, তাদের কমপক্ষে ১২ জন সমর্থক নিহত হয়েছেন। তবে সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইমরান খান সম্প্রতি

একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করে আলোচনার জন্য প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের পরামর্শে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি সরকারি কমিটি গঠন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সরকারি কমিটিতে রয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ, সিনেটর ইরফান সিদ্দিকী, পিপিপি নেতা রাজা পারভেজ আশরাফ ও নবীদ কামার, এমকিউএম-পি নেতা ড. খালিদ মকবুল সিদ্দিকী, আইপিপি নেতা আলিম খান, পিএমএল-কিউ নেতা চৌধুরী সালিক হুসেইন এবং বালুচিস্তান আওয়ামি পার্টির সরদার খালিদ ম্যাগসি। অন্যদিকে, পিটিআইর কমিটিতে রয়েছেন বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব খান, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের চেয়ারম্যান সাহিবজাদা হামিদ রেজা,

পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা এবং সংসদ সদস্য আসাদ কায়সার। এই বৈঠকে পিটিআই কমিটিকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে: দলীয় কর্মী ও সমর্থকদের মুক্তি এবং ৯ মে দাঙ্গা ও ২৪ নভেম্বরের প্রতিবাদ সংক্রান্ত ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত। এদিকে, কারাগারে থাকা ইমরান খান বারিস্টার সাইফকে বিরোধী দলগুলোর ঐক্যের দায়িত্ব দিয়েছেন। সূত্র জানায়, বিরোধী নেতাদের সঙ্গে দ্রুত আলোচনা চালিয়ে তাদের একত্রিত করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। সূত্র: ডন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু