পাকিস্তানের জন্য সুখবর বয়ে আনলেন হারিস-আব্বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪

পাকিস্তানের জন্য সুখবর বয়ে আনলেন হারিস-আব্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ |
অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও ব্যক্তিগত পারফরম্যান্সে সফল দুই তারকা বোলার হারিস রউফ ও আব্বাস আফ্রিদা। সিরিজে দারুণ পারফরম্যান্সের ফল হাতেনাতেই পেলেন তারা। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের হালনাগাদে উন্নতি হয়েছে হারিস রউফ ও আব্বাস আফ্রিদির। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে পাকিস্তানি খেলোয়াড়দের র‌্যাংকিংয়ে অধঃপতন হলেও উন্নতি হয়েছে হারিস রউফ ও আব্বাস আফ্রিদির। হারিস রউফ তিন ম্যাচে পাঁচ উইকেট শিকার করে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ৬০১ রেটিং পয়েন্ট নিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন। আর আব্বাস

আফ্রিদি সিরিজে ৬ উইকেট শিকার করে টি-টোয়েন্টি সেরা ১০০ বোলারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ৩৯ ধাপ এগিয়ে বর্তমানে ৮৩তম স্থানে রয়েছেন আব্বাস আফ্রিদি। তবে অধঃপতন হয়েছে পাকিস্তানের এ সময়ের সেরা পেস বোলার শাহিন শাহ আফ্রিদির। তিনি মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছেন। এই নিম্নমানের পারফরম্যান্সের কারণে তিনি আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে ১০ ধাপ পিছিয়ে বর্তমানে ২৪তম পজিশনে আছেন। শাহিন শাহ আফ্রিদির মতো একই অবস্থা পেস বোলার নাসিম শাহরও। তিনি দুই ম্যাচে অংশ নিয়ে মাত্র একটি উইকেট শিকার করেছেন। যে কারণে ১৪ ধাপ পিছিয়ে বর্তমানে ৬৫তম পজিশনে আছেন নাসিম শাহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান